1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. boalkhalinews@gmail.com : boalkhalisongbad :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৩ আসামি গ্রেপ্তার বোয়ালখালীর জ্যৈষ্ঠপুরা বীণাপানি ও দেবেন পাঠাগার-মৈত্রী সংঘ পূজামণ্ডপ পরিদর্শনে নুরুন্নবী চৌধুরী বোয়ালখালীতে লায়ন রুবেল দাশের উদ্যোগে ৭০০ অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীকে বস্ত্র বিতরণ বোয়ালখালীতে ‘লাইসিয়াম’ প্রতিষ্ঠার উদ্যোগ: ইউএনও মেহেদী হাসান ফারুকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, উপহার দিলেন ২৭টি বই বোয়ালখালীর ঐতিহ্যবাহী বীণাপাণি মন্দির পরিদর্শনে মেধস মুনির আশ্রমের মহারাজ ও অতিরিক্ত পুলিশ সুপার বোয়ালখালীতে ১৮৫টি পূজামণ্ডপে ১১১ মেট্রিক টন জি.আর. চাল বিতরণ বোয়ালখালীতে ১১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার বোয়ালখালীতে ৪০০ পিস ইয়াবাসহ কক্সবাজারের এক ব্যক্তি গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় বোয়ালখালীতে মাদক ব্যবসায়ীর এক বছরের কারাদণ্ড

পূর্ব গোমদণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি পুনর্নির্বাচিত মিজানুর রহমান চৌধুরী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১৯৯ Time View

পূর্ব গোমদণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি পুনর্নির্বাচিত মিজানুর রহমান চৌধুরী

বোয়ালখালী সংবাদ: বোয়ালখালীর প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পূর্ব গোমদণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন শিক্ষানুরাগী মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী।

শিক্ষা ক্ষেত্রে দীর্ঘদিনের অভিজ্ঞতা, দক্ষ নেতৃত্ব ও আন্তরিকতার কারণে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। এর আগে তিনি পরপর দুইবার বোয়ালখালী থানার নির্বাচিত শ্রেষ্ঠ সভাপতি হিসেবে সম্মানজনক পদক অর্জন করেন।

বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং শিক্ষা বিস্তারে মিজানুর রহমান চৌধুরীর ভূমিকা রয়েছে। পাশাপাশি তিনি বিভিন্ন মানবসেবামূলক কর্মকাণ্ডেও সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

এদিকে, চট্টগ্রাম মা-ও-শিশু হাসপাতালের আজীবন সদস্য ও দাতা হিসেবেও নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী। হাসপাতালের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।

হাসপাতালের তথ্য অনুযায়ী, তাঁর Life Membership No: 10478।

হাসপাতালের কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে পাঠানো অভিনন্দন বার্তায় বলা হয়, মিজানুর রহমান চৌধুরী আজীবন সদস্য/দাতা হিসেবে নির্বাচিত হওয়ায় তারা আনন্দিত। তাঁর নিয়মিত অনুদান আর্ত মানবতার সেবায় উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে।

বার্তায় আরও বলা হয়, সদস্য, দাতা ও শুভানুধ্যায়ীদের সাহায্য, সহযোগিতা ও পরামর্শ নিয়ে আর্ত মানবতার সেবায় নিয়োজিত চট্টগ্রাম মা-ও-শিশু হাসপাতালকে বাংলাদেশের একটি ব্যতিক্রমধর্মী, মডেল ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে তারা কাজ করে যাচ্ছে।

মিজানুর রহমান চৌধুরীর শিক্ষা ও মানবসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় সর্বস্তরের মানুষ তাঁর পুনর্নির্বাচনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com