
বোয়ালখালী সংবাদ: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্পূর্ণ বিনামূল্যে এক রোগীর হাতের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) সকাল ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারে রোগীর হাতের অস্ত্রোপচার করা হয়।
অপারেশনটি পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট (অর্থোপেডিক্স) ডা. স্বরুপানন্দ চক্রবর্ত্তী। অস্ত্রোপচার কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন কনসালটেন্ট (এনেস্থেসিয়া) ডা. আয়াজ মাহমুদ, সিনিয়র স্টাফ নার্স মিসেস ডেজী মহাজন এবং ওটি এটেনডেন্ট মো. সালাউদ্দিন।
হাসপাতালের সার্বিক চিকিৎসা কার্যক্রম তত্ত্বাবধান করেন ডা. মামুনুল হক মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বোয়ালখালী, চট্টগ্রাম।
সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এ ধরনের বিনামূল্যে অস্ত্রোপচার কার্যক্রম দরিদ্র ও অসহায় রোগীদের চিকিৎসাসেবা পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Leave a Reply