1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. boalkhalinews@gmail.com : boalkhalisongbad :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৩ আসামি গ্রেপ্তার বোয়ালখালীর জ্যৈষ্ঠপুরা বীণাপানি ও দেবেন পাঠাগার-মৈত্রী সংঘ পূজামণ্ডপ পরিদর্শনে নুরুন্নবী চৌধুরী বোয়ালখালীতে লায়ন রুবেল দাশের উদ্যোগে ৭০০ অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীকে বস্ত্র বিতরণ বোয়ালখালীতে ‘লাইসিয়াম’ প্রতিষ্ঠার উদ্যোগ: ইউএনও মেহেদী হাসান ফারুকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, উপহার দিলেন ২৭টি বই বোয়ালখালীর ঐতিহ্যবাহী বীণাপাণি মন্দির পরিদর্শনে মেধস মুনির আশ্রমের মহারাজ ও অতিরিক্ত পুলিশ সুপার বোয়ালখালীতে ১৮৫টি পূজামণ্ডপে ১১১ মেট্রিক টন জি.আর. চাল বিতরণ বোয়ালখালীতে ১১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার বোয়ালখালীতে ৪০০ পিস ইয়াবাসহ কক্সবাজারের এক ব্যক্তি গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় বোয়ালখালীতে মাদক ব্যবসায়ীর এক বছরের কারাদণ্ড

৮ বছর পর চাঁদাবাজী মামলায় খালাস পেলেন মোজাম্মেল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৯০ Time View

৮ বছর পর চাঁদাবাজী মামলায় খালাস পেলেন মোজাম্মেল

নিউজ ডেস্ক ঃ দেশজুড়ে আলোচিত মিরপুর থানার মিথ্যা, গায়েবী চাঁদাবাজীর মামলায় অব্যাহতি পেয়েছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুরী। আজ ১১ আগষ্ট মঙ্গলবার ঢাকা মহানগর যুগ্ম জেলা জজ জনাব মেহেদী হাসানের আদালত তাকে এই অব্যাহতি প্রদান করে।

উল্লেখ্য যে, দেশের মানুষের যাতায়াতের ভোগন্তি কমাতে সড়ক নিরাপত্তা ও সড়কে বিশৃঙ্খলা নিয়ে সোচ্চার থাকায় তৎকালীন আওয়ামীলীগ সরকারের সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের রোষানলে পড়ে ২০১৮ সালের ০৪ সেপ্টেম্বর কথিত এই মিথ্যা, গায়েবী চাঁদাবাজীর মামলায় নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জের বাসা থেকে গ্রেফতার হন মোজাম্মেল হক চৌধুরী। তাকে এই মামলায় কয়েকদফা রিমান্ডে নেওয়া হয়। এরপর তার নামে অস্ত্র ও বিষ্ফোরক আইনে অপর একটি মামলা দায়ের করে কাফরুল থানা পুলিশ। বিগত ২০২৪ সালে কথিত এক পরিবহন শ্রমিকলীগের নেতা ওবায়দুল কাদেরের সম্মানহানীর মামলা দায়ের করেন শাহবাগ জোনের সিএমএম কোর্টে। ইত্যিমধ্যে তিনি এই দুইটি মামলায় অব্যাহতি পেলেও মিরপুর থানার চাঁদাবাজী মামলা নং-১৪(৯)১৮; জিআর-১৫০৬৯/১৯ মামলাটিতে নিয়মিত আদালতে হাজিরা দিয়ে আসছিলেন তিনি। আজ আদালতে মামলাটি অব্যাহতির আবেদন করলে মাননীয় আদালত স্ব-প্রণোদিত হয়ে মামলার বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। বাদী মোঃ দুলাল আদালতে হাজির হয়ে মামলাটি তিনি করেন নি এবং মোজাম্মেল হক চৌধুরীকে তিনি চেনেন না, কখনো দেখেন নি বলে আদালতকে জানান। মিরপুর রোড পরিবহন শ্রমিক কমিটির দুই জন নেতা রহিম ও দেলোয়ার বাদী দুলালকে পরিবহনে চাকুরী দেওয়ার কথা বলে একটি সাদা কাগজে স্বাক্ষর নেন। এই কাগজকে অপব্যবহার করে পরবর্তীতে মামলাটি দায়ের হতে পারে বলে তিনি মনে করেন। মাননীয় আদালত বাদীর এমন বক্তব্য শুনে রীতিমত বিষ্ময় প্রকাশ করেন। বাদীর স্বাক্ষ্য ও জেরা শেষে উপস্থিত জনাব মেহেদী হাসানের আদালত আসামী মোজাম্মেল হক চৌধুরীকে অব্যাহতি প্রদান করেন।

দেশের জনগনের নিরাপদ যাতায়াত, ভোগান্তি থেকে মুক্তির নিরবিচ্ছিন্ন লড়াই সংগ্রাম থামিয়ে দিতে তৎকালীন আওয়ামীলীগ সরকারের দায়েরকৃত মিথ্যা, ভিত্তিহীন, গায়েবী, বাদীবিহিন কথিত চাঁদাবাজীর মামলা থেকে অব্যাহতি পাওয়ায় যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি দেশবাসীর দোয়া কামনা করেন। এই মামলায় কারাগারে থাকার দুঃসময়ে পাশে থাকায় দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com