
বোয়ালখালী সংবাদ : আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া খিতাপচর শাখার সম্মানিত প্রধান উপদেষ্টা আলহাজ্ব নুরুল আলম সাহেবের হৃদরোগ থেকে দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাদে মাগরিব আহলা দরবার শরীফের অন্যতম অলীয়ে কামেল, হাদীয়ে জামান হযরতুল আল্লামা শাহসূফী সৈয়দ আবু জাফর মোহাম্মদ সেহাবউদ্দীন খালেদ আল-ক্বাদেরী আল-চিশতী (রহ.)-এর রওজাপাকে এ বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন—আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া খিতাপচর শাখার সম্মানিত উপদেষ্টা সাইফুদ্দীন, সভাপতি আবদুল আলম নীরব, সহ-সভাপতি পারভেজ হোসেন মাস্টার, সহ-সভাপতি শাফায়াত উল্লাহ্ খান জনি এবং সাধারণ সম্পাদক নয়ন উদ্দিন রিকন।
এছাড়াও খিতাপচর শাখার সম্মানিত সকল সদস্যবৃন্দ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।
মোনাজাতে আলহাজ্ব নুরুল আলমের দ্রুত আরোগ্য, পূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়।


Leave a Reply