
বোয়ালখালী সংবাদ ঃ বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মহামান্য রাষ্ট্রপতি পদে মনোনীত করায় মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো. নুরুন্নবী চৌধুরী।
তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন অভিজ্ঞ, প্রবীণ ও বর্ষীয়ান রাজনীতিবিদ। রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ দায়িত্বে তাঁর মনোনয়ন দেশের জন্য কল্যাণকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।
Leave a Reply