1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. boalkhalinews@gmail.com : boalkhalisongbad :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বোয়ালখালীতে কাবাডিতে চ্যাম্পিয়ন কানুনগোপাড়া ড. বিভূতি ভূষণ উচ্চ বিদ্যালয় বোয়ালখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন শ্রমিক দল নেতা কফিল উদ্দিন চৌধুরী বোয়ালখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বোয়ালখালীতে পুলিশকে কামড় দিয়ে হাতকড়া পরা অবস্থায় পালানোর চেষ্টা, ফের গ্রেপ্তার বোয়ালখালী প্রেস ক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত বোয়ালখালীতে মাদক ব্যবসায়ী বাপ্পীর ১ বছরের কারাদণ্ড বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড বোয়ালখালীতে বেহাল সড়কে চরম দুর্ভোগ, স্থায়ী সমাধানের দাবি এলাকাবাসীর

বোয়ালখালীতে এন জে শপিংমলের মাসব্যাপী মেলা উদ্বোধন

সৈয়দ মোঃ নজরুল ইসলাম, প্রতিবেদকঃ
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১০৯ Time View

বোয়ালখালীতে এন জে শপিংমলের মাসব্যাপী মেলা উদ্বোধন

বোয়ালখালী সংবাদ: চট্টগ্রামের বোয়ালখালীতে এন জে শপিংমলের শুভ উদ্বোধন উপলক্ষে এক মাসব্যাপী মেলার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বাদে আছর উপজেলার গোমদণ্ডী রেললাইনের পাশে নতুন থানার সামনে এন জে শপিংমলের শুভ উদ্বোধন ও মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আজিজুল হক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য মো. শওকত আলম।

এ সময় উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম, আলহাজ্ব জাকির হোসেন, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী, জেলা যুবদলের সহসভাপতি শফিকুল ইসলাম শাহীন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হাজি আবু আকতারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ ছাড়া উপস্থিত ছিলেন শপিংমলের পরিচালক মো. কামাল উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন সিকদার, ইউসুফ চৌধুরী, এম এ কামাল উদ্দিন, মো. রফিক, জেলা যুবদলের নেতা এম এন করিম, জসিম উদ্দিন নিরব, মো. খালেদ, বিএনপি নেতা ও কাস্তুরী হোটেলের পরিচালক মো. লোকমান, পৌরসভা যুবদলের আহ্বায়ক মো. লোকমান, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জামসেদ জিসান, সদস্য মাহাবুবর রহমান কাজল, সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা সম্রাটসহ আরও অনেকে।

উদ্বোধন উপলক্ষে আয়োজিত মাসব্যাপী মেলায় বিভিন্ন ধরনের পণ্য ও সামগ্রীর সমাহার রাখা হয়েছে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আয়োজকরা জানান, মাসব্যাপী এ মেলার মাধ্যমে স্থানীয় ক্রেতাদের জন্য বিভিন্ন পণ্য ও সামগ্রী কেনাকাটার সুযোগ তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com