
নিউজ ডেস্ক ঃ বোয়ালখালীতে “সেবা হলো স্কাউটের ব্রত, গাছ লাগাই শতশত”—এই স্লোগানকে সামনে রেখে স্বপ্নীল মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও নিম চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবক ও সাংবাদিক মুজাহিদুল ইসলাম। কর্মসূচির নেতৃত্ব দেন আহ্বায়ক দিগন্ত নাগ এবং সদস্য সচিব পাভেল মহাজন, পি.আর.এস.
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ মাহাবুল আলম সওদাগর, মোঃ জামাল উদ্দিন, প্রণয় বড়ুয়া এবং সাংবাদিক বাবর মুনাফ।
সংগঠনের সভাপতি লাবীব মোহাম্মদ তক্বী, পি.আর.এস. ও সম্পাদক সৈয়দ মোহাম্মদ আসিফ মাহমুদ, পি.আর.এস.-এর সার্বিক সহযোগিতায় আয়োজিত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সুদীপ্ত দাশ, দুর্জয় দাশ, নাহিদ সুলতানা, সাথী চক্রবর্তী, স্বপ্না দে, উম্মে হাবিবা হীরা, সাফিয়া ও ইমুসহ সংগঠনের সদস্যরা।
উদ্বোধনের পর স্বপ্নীল মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা চট্টগ্রামের সারোয়াতলী, ধোরলা ও আহল্লা করলডেঙ্গা ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপণ করেন। কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন জামে মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও শিক্ষা প্রতিষ্ঠানে নিজ হাতে গাছের চারা রোপণ করা হয়।
এছাড়া স্থানীয় বাসিন্দাদের মাঝে ঔষধি গুণসম্পন্ন নিম গাছের চারা বিতরণ করা হয়।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে তরুণদের আরও বেশি করে এ ধরনের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে হবে। স্বপ্নীল মুক্ত স্কাউট গ্রুপের এই উদ্যোগ স্থানীয় পর্যায়ে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply