1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. boalkhalinews@gmail.com : boalkhalisongbad :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৩ আসামি গ্রেপ্তার বোয়ালখালীর জ্যৈষ্ঠপুরা বীণাপানি ও দেবেন পাঠাগার-মৈত্রী সংঘ পূজামণ্ডপ পরিদর্শনে নুরুন্নবী চৌধুরী বোয়ালখালীতে লায়ন রুবেল দাশের উদ্যোগে ৭০০ অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীকে বস্ত্র বিতরণ বোয়ালখালীতে ‘লাইসিয়াম’ প্রতিষ্ঠার উদ্যোগ: ইউএনও মেহেদী হাসান ফারুকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, উপহার দিলেন ২৭টি বই বোয়ালখালীর ঐতিহ্যবাহী বীণাপাণি মন্দির পরিদর্শনে মেধস মুনির আশ্রমের মহারাজ ও অতিরিক্ত পুলিশ সুপার বোয়ালখালীতে ১৮৫টি পূজামণ্ডপে ১১১ মেট্রিক টন জি.আর. চাল বিতরণ বোয়ালখালীতে ১১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার বোয়ালখালীতে ৪০০ পিস ইয়াবাসহ কক্সবাজারের এক ব্যক্তি গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় বোয়ালখালীতে মাদক ব্যবসায়ীর এক বছরের কারাদণ্ড

শ্রীপুর বুড়া মসজিদে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১০০ Time View

শ্রীপুর বুড়া মসজিদে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

বোয়ালখালী সংবাদ ঃ বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন ও বারবার কারা নির্যাতিত দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদ ওয়াকফ এস্টেটের উদ্যোগে মিলাদ, কিয়াম, দোয়া ও বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করেন শ্রীপুর বুড়া মসজিদ ওয়াকফ এস্টেটের মোতোয়াল্লী আলহাজ্ব মো. নুরুন্নবী চৌধুরী।

অনুষ্ঠানে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাঁর জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকাম দানের জন্য বিশেষ দোয়া করা হয়।

বিশেষ মুনাজাত পরিচালনা করেন শ্রীপুর বুড়া মসজিদের সম্মানিত পেশ ইমাম আল্লামা আব্দুল মুত্তালিব (মা.জি.আ.)।

এ সময় উপস্থিত ছিলেন মাওলানা মাহফুজুল হক, মাওলানা ইয়াকুব, মাওলানা হোসাইন, মাওলানা আনোয়ারসহ মসজিদের সম্মানিত মুসল্লিবৃন্দ।

দোয়া ও মুনাজাত শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com