1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. boalkhalinews@gmail.com : boalkhalisongbad :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বোয়ালখালীতে কাবাডিতে চ্যাম্পিয়ন কানুনগোপাড়া ড. বিভূতি ভূষণ উচ্চ বিদ্যালয় বোয়ালখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন শ্রমিক দল নেতা কফিল উদ্দিন চৌধুরী বোয়ালখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বোয়ালখালীতে পুলিশকে কামড় দিয়ে হাতকড়া পরা অবস্থায় পালানোর চেষ্টা, ফের গ্রেপ্তার বোয়ালখালী প্রেস ক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত বোয়ালখালীতে মাদক ব্যবসায়ী বাপ্পীর ১ বছরের কারাদণ্ড বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড বোয়ালখালীতে বেহাল সড়কে চরম দুর্ভোগ, স্থায়ী সমাধানের দাবি এলাকাবাসীর

বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বোয়ালখালী প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ২৫৮ Time View

বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বোয়ালখালী সংবাদ: চট্টগ্রামের বোয়ালখালীতে নির্মাণাধীন পাকা ঘরের কাজে পানির মোটরে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে মুহাম্মদ সোলাইমান (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুহাম্মদ সোলাইমান বটতল অলি বিশ্বাস বাড়ির শামসুল আলমের ছেলে।

নিহতের মা রোকেয়া বেগম জানান, সকালে সোলাইমান তার ভাইয়ের নির্মাণাধীন পাকা ঘরের কাজের জন্য পানির লাইন দিতে যান। এ সময় পানির মোটরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. পূজা ভৌমিক সকাল পৌনে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ডা. পূজা ভৌমিক বলেন, “সোলাইমানকে সকাল পৌনে ৯টার দিকে হাসপাতালে আনা হলে তাকে মৃত ঘোষণা করা হয়। স্বজনরা জানিয়েছেন, তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিলেন।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com