1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. boalkhalinews@gmail.com : boalkhalisongbad :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৩ আসামি গ্রেপ্তার বোয়ালখালীর জ্যৈষ্ঠপুরা বীণাপানি ও দেবেন পাঠাগার-মৈত্রী সংঘ পূজামণ্ডপ পরিদর্শনে নুরুন্নবী চৌধুরী বোয়ালখালীতে লায়ন রুবেল দাশের উদ্যোগে ৭০০ অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীকে বস্ত্র বিতরণ বোয়ালখালীতে ‘লাইসিয়াম’ প্রতিষ্ঠার উদ্যোগ: ইউএনও মেহেদী হাসান ফারুকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, উপহার দিলেন ২৭টি বই বোয়ালখালীর ঐতিহ্যবাহী বীণাপাণি মন্দির পরিদর্শনে মেধস মুনির আশ্রমের মহারাজ ও অতিরিক্ত পুলিশ সুপার বোয়ালখালীতে ১৮৫টি পূজামণ্ডপে ১১১ মেট্রিক টন জি.আর. চাল বিতরণ বোয়ালখালীতে ১১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার বোয়ালখালীতে ৪০০ পিস ইয়াবাসহ কক্সবাজারের এক ব্যক্তি গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় বোয়ালখালীতে মাদক ব্যবসায়ীর এক বছরের কারাদণ্ড

বোয়ালখালী থেকে শহরমুখী সিএনজি-টেম্পু হয়রানি বন্ধে সাংসদের সহযোগিতা চাইল চালক ও শ্রমিক ইউনিয়ন

সৈয়দ মোঃ নজরুল ইসলাম
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ২৩২ Time View

বোয়ালখালী থেকে শহরমুখী সিএনজি-টেম্পু হয়রানি বন্ধে সাংসদের সহযোগিতা চাইল চালক ও শ্রমিক ইউনিয়ন

বোয়ালখালী সংবাদ: বোয়ালখালী থেকে চট্টগ্রাম শহরমুখী সিএনজি অটোরিকশা ও টেম্পু চলাচলের ক্ষেত্রে চালকদের হয়রানি বন্ধে স্থানীয় সংসদ সদস্যের সহযোগিতা চেয়েছে চট্টগ্রাম জেলা অটো টেম্পো শ্রমিক ইউনিয়ন।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে বোয়ালখালী উপজেলা পরিষদে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. এরশাদ উল্লাহর সঙ্গে এক মতবিনিময় সভায় এ বিষয়ে আলোচনা করেন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

চট্টগ্রাম জেলা অটো টেম্পো শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-১৪৪১)-এর সভাপতি মোহাম্মদ হারুন ও সাধারণ সম্পাদক মো. নুরুল আবছারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সভায় অংশ নেন। এসময় প্রতিনিধি দলের নেতৃবৃন্দ বোয়ালখালী থেকে শহরমুখী সিএনজি ও টেম্পু চালকদের বিভিন্ন সমস্যা ও হয়রানির বিষয় সংসদ সদস্যের কাছে তুলে ধরেন এবং তা বন্ধে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আজিজুল হক চেয়ারম্যান, জেলা বিএনপির সদস্য শওকত আলম, বোয়ালখালী বিএনপির সাবেক আহ্বায়ক হাজি ইছহাক চৌধুরী, সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান চেয়ারম্যান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বোয়ালখালী থেকে চট্টগ্রাম শহরে যাতায়াতকারী সিএনজি ও টেম্পু চালকদের বিভিন্ন সমস্যা, যাত্রী পরিবহন এবং সড়কে চলাচলের ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

শ্রমিক নেতৃবৃন্দ বলেন, চালকরা যাতে হয়রানির শিকার না হন এবং নিয়ম মেনে নির্বিঘ্নে যাত্রী পরিবহন করতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর সহযোগিতা প্রয়োজন।

এসময় স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. এরশাদ উল্লাহ শ্রমিক নেতৃবৃন্দের বক্তব্য শোনেন এবং সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন আমি পুলিশ কমিশনার সাথে কথা হয়েছে, ১সপ্তাহ সময় দিয়েছে, প্রয়োজনে স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে কথা বলবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com