1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. boalkhalinews@gmail.com : boalkhalisongbad :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
বাঁশখালীতে ১৫০০ পিস ইয়াবাসহ বোয়ালখালীর রবিউলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ পশ্চিম কধুরখীল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ও ফুটবল ফেস্টিভ্যাল সম্পন্ন বোয়ালখালীতে বিষধর সাপের দংশনে রোগীকে এন্টিভেনম দিয়ে বাঁচানোর চেষ্টা, সুস্থ হয়ে চমেকে চিকিৎসাধীন বোয়ালখালীতে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১তম জন্মতিথি শুভ জন্মাষ্টমী বোয়ালখালীতে শ্রাবণ মেলার উদ্বোধন বোয়ালখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বোয়ালখালীতে কাবাডিতে চ্যাম্পিয়ন কানুনগোপাড়া ড. বিভূতি ভূষণ উচ্চ বিদ্যালয় বোয়ালখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন শ্রমিক দল নেতা কফিল উদ্দিন চৌধুরী

বোয়ালখালীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে নানা কর্মসূচি পালিত 

বোয়ালখালী প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১৭০ Time View

বোয়ালখালীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে নানা কর্মসূচি পালিত

বোয়ালখালী সংবাদ: জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা, তরুণ মৎস্য উদ্যোক্তাদের পুরস্কৃতকরণ এবং মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ। উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে এবং উপজেলা মৎস্য অফিসার মো. নাঈম হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আজিজুল হক চেয়ারম্যান, জেলা বিএনপির সদস্য মো. শওকত আলম, বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজি ইছহাক চৌধুরী, সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান চেয়ারম্যান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন। জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আজগর, সরোয়ার আলমগীর, জয়নাল আবেদীন সিকদার, শফিকুল ইসলাম শাহীন, বোয়ালখালী পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক শহীদুল্লাহ চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থা সদস্য সচিব হাজি আবু আকতার, মোঃ ইকবাল হোসেন, মোঃ লোকমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, দেশীয় মাছের সংরক্ষণ, মাছের উৎপাদন বৃদ্ধি এবং তরুণদের মৎস্য খাতে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এসময় তরুণ মৎস্য উদ্যোক্তাদের উৎসাহিত করতে তাদের পুরস্কৃত করা হয়। পরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা জলাশয়ে অবমুক্ত করা হয়।

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর এবারের প্রতিপাদ্য— “রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com