1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. boalkhalinews@gmail.com : boalkhalisongbad :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে লায়ন রুবেল দাশের উদ্যোগে ৭০০ অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীকে বস্ত্র বিতরণ বোয়ালখালীতে ‘লাইসিয়াম’ প্রতিষ্ঠার উদ্যোগ: ইউএনও মেহেদী হাসান ফারুকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, উপহার দিলেন ২৭টি বই বোয়ালখালীর ঐতিহ্যবাহী বীণাপাণি মন্দির পরিদর্শনে মেধস মুনির আশ্রমের মহারাজ ও অতিরিক্ত পুলিশ সুপার বোয়ালখালীতে ১৮৫টি পূজামণ্ডপে ১১১ মেট্রিক টন জি.আর. চাল বিতরণ বোয়ালখালীতে ১১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার বোয়ালখালীতে ৪০০ পিস ইয়াবাসহ কক্সবাজারের এক ব্যক্তি গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় বোয়ালখালীতে মাদক ব্যবসায়ীর এক বছরের কারাদণ্ড বোয়ালখালীতে ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বোয়ালখালীতে দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা পরিদর্শনে ডিসি-এসপি

কানুনগোপাড়া–বহদ্দারহাট সড়কে পুনরায় লোকাল মিনি বাস চালুর দাবি 

বোয়ালখালী প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ২৪৩ Time View

কানুনগোপাড়া–বহদ্দারহাট সড়কে পুনরায় লোকাল মিনি বাস চালুর দাবি

বোয়ালখালী সংবাদ: চট্টগ্রামের বোয়ালখালীর কানুনগোপাড়া থেকে বহদ্দারহাট পর্যন্ত সড়কে পুনরায় নিয়মিত লোকাল মিনি বাস সার্ভিস চালুর দাবি জানিয়েছেন যাত্রী ও স্থানীয়রা। গ্যাস সংকটের সুযোগে সিএনজি অটোরিকশার ভাড়া অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় স্বল্প ও মধ্যম আয়ের হাজারো মানুষ প্রতিদিন চরম ভোগান্তিতে পড়ছেন বলে অভিযোগ করেছেন তারা।

কানুনগোপাড়া থেকে আরকান সড়কের বিভিন্ন এলাকা হয়ে বহদ্দারহাট পর্যন্ত প্রতিদিন কর্মজীবী, শিক্ষার্থী, রোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যাতায়াত করেন। কিন্তু পর্যাপ্ত গণপরিবহন না থাকায় অনেকটা বাধ্য হয়েই সিএনজি অটোরিকশার ওপর নির্ভর করতে হচ্ছে তাদের। এতে নির্ধারিত ভাড়ার তুলনায় কোথাও দ্বিগুণ, কোথাও তিনগুণ পর্যন্ত ভাড়া দিতে হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের।

যাত্রী কল্যাণ সমিতির বোয়ালখালীর সভাপতি ও সাংবাদিক অধির বড়ুয়া বলেন, “কানুনগোপাড়া সড়কে দীর্ঘদিন ধরে পর্যাপ্ত গণপরিবহনের সংকট রয়েছে। গ্যাস সংকটের কারণে সিএনজি অটোরিকশার ভাড়া বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। কানুনগোপাড়া–বহদ্দারহাট রুটে পর্যাপ্ত সংখ্যক লোকাল মিনি বাস চালু করা হলে যাত্রীদের ভোগান্তি অনেকটাই কমবে। পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায়ের প্রবণতাও নিয়ন্ত্রণে আসবে।”

নিয়মিত যাত্রী আশুতোষ চৌধুরী টিকলু বলেন, “প্রতিদিন এই সড়ক দিয়ে কর্মস্থল ও বিভিন্ন প্রয়োজনে যাতায়াত করতে হয়। বাস না থাকায় সিএনজি অটোরিকশাই একমাত্র ভরসা। কিন্তু ভাড়া বেড়ে যাওয়ায় প্রতিদিন অতিরিক্ত টাকা খরচ হচ্ছে। লোকাল মিনি বাস চালু হলে আমাদের মতো নিয়মিত যাত্রীদের জন্য অনেক সুবিধা হবে।”

যাত্রীদের দাবি, কানুনগোপাড়া–বহদ্দারহাট রুটে পর্যাপ্ত সংখ্যক লোকাল মিনি বাস চালুর পাশাপাশি গুরুত্বপূর্ণ স্টপেজ নির্ধারণ করে সেখানে বাস থামানোর ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে গণপরিবহনে নির্ধারিত ভাড়া কার্যকর এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে প্রশাসনের নিয়মিত নজরদারি নিশ্চিত করতে হবে।

স্থানীয়দের মতে, একটি সড়ক শুধু যানবাহন চলাচলের মাধ্যম নয়; এটি মানুষের কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা ও দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে সরাসরি যুক্ত। তাই কানুনগোপাড়া সড়কে নিরাপদ, নিয়মিত ও সাশ্রয়ী গণপরিবহন নিশ্চিত করতে দ্রুত লোকাল মিনি বাস সার্ভিস চালু করা এখন সময়ের দাবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com