1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. boalkhalinews@gmail.com : boalkhalisongbad :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৩ আসামি গ্রেপ্তার বোয়ালখালীর জ্যৈষ্ঠপুরা বীণাপানি ও দেবেন পাঠাগার-মৈত্রী সংঘ পূজামণ্ডপ পরিদর্শনে নুরুন্নবী চৌধুরী বোয়ালখালীতে লায়ন রুবেল দাশের উদ্যোগে ৭০০ অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীকে বস্ত্র বিতরণ বোয়ালখালীতে ‘লাইসিয়াম’ প্রতিষ্ঠার উদ্যোগ: ইউএনও মেহেদী হাসান ফারুকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, উপহার দিলেন ২৭টি বই বোয়ালখালীর ঐতিহ্যবাহী বীণাপাণি মন্দির পরিদর্শনে মেধস মুনির আশ্রমের মহারাজ ও অতিরিক্ত পুলিশ সুপার বোয়ালখালীতে ১৮৫টি পূজামণ্ডপে ১১১ মেট্রিক টন জি.আর. চাল বিতরণ বোয়ালখালীতে ১১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার বোয়ালখালীতে ৪০০ পিস ইয়াবাসহ কক্সবাজারের এক ব্যক্তি গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় বোয়ালখালীতে মাদক ব্যবসায়ীর এক বছরের কারাদণ্ড

বোয়ালখালীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ৯ম মাহফিল ৩ সেপ্টেম্বর

বোয়ালখালী প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ২৪১ Time View

বোয়ালখালীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ৯ম মাহফিল ৩ সেপ্টেম্বর

বোয়ালখালী সংবাদ : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব চরখিজিরপুরে ইসলামী সুন্নি ছাত্র সংঘের উদ্যোগে পবিত্র ১২ই রবিউল আউয়াল উপলক্ষে ৯ম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হবে।

আগামী ৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার পূর্ব চরখিজিরপুরের দ্বীন বন্ধুরপুল এলাকায় সৈয়দা নুর নাহার শাহী জামে মসজিদ সংলগ্ন স্থানে এ মাহফিল অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, মাহফিলকে ঘিরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি রয়েছে। কর্মসূচির অংশ হিসেবে বাদে যোহর খতমে কুরআন, বাদে মাগরিব নাতে মোস্তফা (সা.) এবং বাদে এশা মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

মাহফিল সফল ও সুন্দরভাবে সম্পন্ন করতে ধর্মপ্রাণ মুসল্লি ও সর্বস্তরের মানুষের উপস্থিতি, দোয়া ও সহযোগিতা কামনা করেছেন আয়োজক ইসলামী সুন্নি ছাত্র সংঘের নেতৃবৃন্দ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এ মাহফিলে নবী করিম (সা.)-এর জীবন, আদর্শ ও শিক্ষা নিয়ে আলোচনা এবং দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com