
বোয়ালখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট, তিনজনের কারাদণ্ড
বোয়ালখালী সংবাদ : চট্টগ্রামের বোয়ালখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদকসেবনের অপরাধে তিনজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৫ আগস্ট) রাত ১১টার দিকে বেঙ্গুরা রেলওয়ে স্টেশন এবং আল মদিনা মার্কেটের তৃতীয় তলায় মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মাদকসেবনের অপরাধে মোহাম্মদ মিন্টু মিয়া, সাগর আচার্য ও মোহাম্মদ সিজানকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক।
অভিযানে সহযোগিতা করেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোজাফফর আহমদ ও বোয়ালখালী থানা পুলিশের সদস্যরা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে।
মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেছে উপজেলা প্রশাসন।

Leave a Reply