
নিজস্ব প্রতিনিধি: পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়ায় দরবার-এ-গাউছে হাওলা হযরত শিবলী মঞ্জিলের পক্ষ থেকে বর্ণাঢ্য জশনে জুলুছের আয়োজন করা হয়েছে।
২৬আগস্ট বুধবার সকালে পীর-গদিনশীন পীরজাদা আলহাজ্ব হযরত শাহ্ সূফী সৈয়দ মাওলানা নঈমুল কুদ্দুছ আকবরী (মাঃজিঃআঃ)-এর নেতৃত্বে কেন্দুয়া খানকা শরীফ থেকে এ জশনে জুলুছের র্যালি বের হয়।
জশনে জুলুছকে ঘিরে বিপুলসংখ্যক নবীপ্রেমিক ও আশেকে রাসূল ﷺ অংশগ্রহণ করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে র্যালিটি নির্ধারিত সড়ক প্রদক্ষিণ করে পুনরায় খানকা শরীফে গিয়ে সমাপ্ত হওয়ার কথা রয়েছে।
আয়োজকদের নির্ধারিত রোড ম্যাপ অনুযায়ী, খানকা শরীফ থেকে জশনে জুলুছটি শুরু হয়ে কেন্দুয়া বাসস্ট্যান্ড, নেত্রকোনা রোড, সাউদপাড়া মোড়, মদন রোড, দরগার মোড়, বাজারের ভিতরের সড়ক, থানা রোড, সাজিউড়া মোড়, চিরাং মোড় ও খেলার মাঠের পাশ দিয়ে আবার কেন্দুয়া বাসস্ট্যান্ড হয়ে খানকা শরীফে ফিরে আসেন।
জশনে জুলুছ উপলক্ষে যানজট নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বজায় রাখতে যানবাহনের জন্য পৃথক পার্কিংয়ের ব্যবস্থাও করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জশনে জুলুছ সুষ্ঠু ও শৃঙ্খলভাবে সম্পন্ন করতে নির্ধারিত রুট অনুসরণ, নির্দিষ্ট স্থানে যানবাহন পার্কিং এবং সংশ্লিষ্টদের নির্দেশনা মেনে চলার জন্য অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে।
পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে এ আয়োজনকে ঘিরে কেন্দুয়ার খানকা শরীফ ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।


Leave a Reply