
নিজস্ব প্রতিবেদক ঃ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর এলাকায় মাদক সেবনের অপরাধে মো. শাহজাহান (৪২) নামে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) পরিচালিত অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে এ দণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক। অভিযানে বোয়ালখালী থানা পুলিশ সহযোগিতা করে।
প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সামাজিক প্রতিরোধ ও জনসচেতনতা জরুরি।
মাদক সেবন, বিক্রি ও প্রচারের বিষয়ে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply