1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. boalkhalinews@gmail.com : boalkhalisongbad :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে বিষধর সাপের দংশনে রোগীকে এন্টিভেনম দিয়ে বাঁচানোর চেষ্টা, সুস্থ হয়ে চমেকে চিকিৎসাধীন বোয়ালখালীতে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১তম জন্মতিথি শুভ জন্মাষ্টমী বোয়ালখালীতে শ্রাবণ মেলার উদ্বোধন বোয়ালখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বোয়ালখালীতে কাবাডিতে চ্যাম্পিয়ন কানুনগোপাড়া ড. বিভূতি ভূষণ উচ্চ বিদ্যালয় বোয়ালখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন শ্রমিক দল নেতা কফিল উদ্দিন চৌধুরী বোয়ালখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বোয়ালখালীতে পুলিশকে কামড় দিয়ে হাতকড়া পরা অবস্থায় পালানোর চেষ্টা, ফের গ্রেপ্তার

বোয়ালখালীতে মাদক ব্যবসায়ী বাপ্পীর ১ বছরের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১১০ Time View

বোয়ালখালীতে মাদক ব্যবসায়ী বাপ্পীর ১ বছরের কারাদণ্ড

বোয়ালখালী সংবাদ : চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৌহিদুল ইসলাম ওরফে বাপ্পী (২৮) নামে এক ব্যক্তিকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত তৌহিদুল ইসলাম ওরফে বাপ্পী বোয়ালখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা। তার বাবার নাম আবদুল হাকিম।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক। এ সময় বোয়ালখালী থানা পুলিশের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।

প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে মাদকসংক্রান্ত যেকোনো তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য স্থানীয়দের প্রতি অনুরোধ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com