1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. boalkhalinews@gmail.com : boalkhalisongbad :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে লায়ন রুবেল দাশের উদ্যোগে ৭০০ অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীকে বস্ত্র বিতরণ বোয়ালখালীতে ‘লাইসিয়াম’ প্রতিষ্ঠার উদ্যোগ: ইউএনও মেহেদী হাসান ফারুকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, উপহার দিলেন ২৭টি বই বোয়ালখালীর ঐতিহ্যবাহী বীণাপাণি মন্দির পরিদর্শনে মেধস মুনির আশ্রমের মহারাজ ও অতিরিক্ত পুলিশ সুপার বোয়ালখালীতে ১৮৫টি পূজামণ্ডপে ১১১ মেট্রিক টন জি.আর. চাল বিতরণ বোয়ালখালীতে ১১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার বোয়ালখালীতে ৪০০ পিস ইয়াবাসহ কক্সবাজারের এক ব্যক্তি গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় বোয়ালখালীতে মাদক ব্যবসায়ীর এক বছরের কারাদণ্ড বোয়ালখালীতে ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বোয়ালখালীতে দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা পরিদর্শনে ডিসি-এসপি

বোয়ালখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

বোয়ালখালী প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১৮৯ Time View

বোয়ালখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

বোয়ালখালী সংবাদ : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে দেশব্যাপী শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন করা হয়েছে।

রোববার (৩১ আগস্ট) সকাল ১০টায় বোয়ালখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

প্রতিযোগিতার উদ্বোধন করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ বড়ুয়ার সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, উপজেলা ফ্যামিলি প্ল্যানিং কর্মকর্তা তৌফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হারুনুর রশীদ।

এছাড়া উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক ও পশ্চিম গোমদণ্ডী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শহীদুল্লাহ চৌধুরী, কানুনগোপাড়া ড. বি. বি. উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নুরুননবী চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নেতা মুজাহিদুল ইসলাম, বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অধীর বড়ুয়া, বোয়ালখালী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো. নজরুল ইসলাম, কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক তৌহিদা আক্তার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সারোয়াতলী পিসিসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান, জ্যৈষ্ঠপুরা রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস ঘোষ, শাকপুরা প্রবর্ত্তক কন্যা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক রাজু চৌধুরী এবং গোমদণ্ডী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজির আহমদ।

প্রতিযোগিতায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী মনিষক্ষেত্র চৌধুরীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীরা নজরুলের সাহিত্য ও সৃষ্টিকে কেন্দ্র করে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও দেশপ্রেমের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং শিক্ষার্থীদের সৃজনশীল ও সাংস্কৃতিক প্রতিভার বিকাশ ঘটানোই এ আয়োজনের মূল লক্ষ্য।

বর্ণাঢ্য এ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের নজরুলচর্চায় আগ্রহ আরও বাড়বে এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা করেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com