1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. boalkhalinews@gmail.com : boalkhalisongbad :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে শ্রাবণ মেলার উদ্বোধন বোয়ালখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বোয়ালখালীতে কাবাডিতে চ্যাম্পিয়ন কানুনগোপাড়া ড. বিভূতি ভূষণ উচ্চ বিদ্যালয় বোয়ালখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন শ্রমিক দল নেতা কফিল উদ্দিন চৌধুরী বোয়ালখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বোয়ালখালীতে পুলিশকে কামড় দিয়ে হাতকড়া পরা অবস্থায় পালানোর চেষ্টা, ফের গ্রেপ্তার বোয়ালখালী প্রেস ক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত বোয়ালখালীতে মাদক ব্যবসায়ী বাপ্পীর ১ বছরের কারাদণ্ড বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

বোয়ালখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ মিছিল

সৈয়দ মোঃ নজরুল ইসলাম, প্রতিবেদকঃ
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮২ Time View

বোয়ালখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ মিছিল

বোয়ালখালী সংবাদ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালীতে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে বোয়ালখালী উপজেলা পরিষদের সামনে আনন্দ মিছিলের পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. শওকত আলম সভাপতিত্ব করেন। জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগর সভাটি সঞ্চালনা করেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আজিজুল হক চেয়ারম্যান। বিশেষ অতিথি ছিলেনবোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো. নুরুন্নবী চৌধুরী। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন।

এ সময় আরও উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হাজি আবু আকতারসহ উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সভায় উপজেলা বিএনপি নেতা আবুল হাশেম, আলহাজ্ব নুরুল করিম নুরু, আলহাজ্ব জাকির হোসেন, সরোয়ার আলমগীর, ইঞ্জিনিয়ার মোঃ ইকবাল, জয়নাল আবেদীন সিকদার, এম এ কামাল উদ্দিন, শফিকুল ইসলাম শাহীন, বিএনপি নেতা রহমত আলী, মোসলেম মিয়া, পেয়ার মোহাম্মদ, আবদুল আউয়াল মঞ্জু, নুরুল আবছার, মো. দৌলত, জসিম উদ্দিন মাস্টার, শহীদুল, গোলাম হোসেন নান্নু, এম এন করিম, মোঃ জাহেদ, উপজেলা যুবদলের আহবায়ক রবিউল হোসেন ইকবাল, মতিউর রহমান রাসেল, আজাদ খান, মাহমুদুল হক মেম্বার, আবু তাহের মাস্টার, ইয়াছিন ও ইসমাইলসহ অনেকে উপস্থিত ছিলেন।
এ ছাড়া পৌর বিএনপি নেতা মো. লোকমান, বশির আহমদ, মোঃ খালেদ, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম কাজল, জামসেদ জিসান, পৌরসভা যুবদলের আহ্বায়ক মো. লোকমান, আতিক উল্লাহ অনু, একরামুল হক জিকু, যুবদল নেতা মো. জাফর ইকবাল, মো. খোরশেদ, ইমন, পৌর শ্রমিক দলের মো. কফিল উদ্দিন চৌধুরী, মো. মিজানুর রহমান, ছাত্রদল নেতা মো. সম্রাট, ইকরামুল হক বাপ্পী, শাওনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বিএনপির দীর্ঘ রাজনৈতিক পথচলা, আন্দোলন-সংগ্রাম ও দলের প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরেন। এ সময় নেতাকর্মীরা “গৌরবের ৪৮ বছর, সংগ্রাম ও ঐতিহ্যের পথচলা—বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি”—এই স্লোগানে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।

আলোচনা সভা শেষে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি বোয়ালখালীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও তরুণ দলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com