1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. boalkhalinews@gmail.com : boalkhalisongbad :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৩ আসামি গ্রেপ্তার বোয়ালখালীর জ্যৈষ্ঠপুরা বীণাপানি ও দেবেন পাঠাগার-মৈত্রী সংঘ পূজামণ্ডপ পরিদর্শনে নুরুন্নবী চৌধুরী বোয়ালখালীতে লায়ন রুবেল দাশের উদ্যোগে ৭০০ অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীকে বস্ত্র বিতরণ বোয়ালখালীতে ‘লাইসিয়াম’ প্রতিষ্ঠার উদ্যোগ: ইউএনও মেহেদী হাসান ফারুকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, উপহার দিলেন ২৭টি বই বোয়ালখালীর ঐতিহ্যবাহী বীণাপাণি মন্দির পরিদর্শনে মেধস মুনির আশ্রমের মহারাজ ও অতিরিক্ত পুলিশ সুপার বোয়ালখালীতে ১৮৫টি পূজামণ্ডপে ১১১ মেট্রিক টন জি.আর. চাল বিতরণ বোয়ালখালীতে ১১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার বোয়ালখালীতে ৪০০ পিস ইয়াবাসহ কক্সবাজারের এক ব্যক্তি গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় বোয়ালখালীতে মাদক ব্যবসায়ীর এক বছরের কারাদণ্ড

বোয়ালখালীতে কাবাডিতে চ্যাম্পিয়ন কানুনগোপাড়া ড. বিভূতি ভূষণ উচ্চ বিদ্যালয়

বোয়ালখালী প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪৪ Time View

বোয়ালখালীতে কাবাডিতে চ্যাম্পিয়ন কানুনগোপাড়া ড. বিভূতি ভূষণ উচ্চ বিদ্যালয়

বোয়ালখালী সংবাদ : ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে বোয়ালখালী উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কানুনগোপাড়া ড. বিভূতি ভূষণ উচ্চ বিদ্যালয়।

প্রতিযোগিতার ফাইনাল খেলায় কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়কে ৩৫-২৬ পয়েন্টে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কানুনগোপাড়া ড. বিভূতি ভূষণ উচ্চ বিদ্যালয়ের কাবাডি দল।

এদিকে একই প্রতিযোগিতার হ্যান্ডবল ইভেন্টেও দারুণ সাফল্য অর্জন করেছে বিদ্যালয়টি। হ্যান্ডবল প্রতিযোগিতায় রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছে বিদ্যালয়ের খেলোয়াড়রা।

কাবাডিতে চ্যাম্পিয়ন এবং হ্যান্ডবলে রানারআপ হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে শিক্ষার্থীদের এ সাফল্য নতুন মাত্রা যোগ করেছে।

এ সাফল্যের জন্য বিদ্যালয়ের সকল খেলোয়াড়, প্রশিক্ষক ও সংশ্লিষ্টদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ নুরুন্নবী চৌধুরী ও প্রধান শিক্ষক বাপন কুমার ভঞ্জ।

তারা বলেন, শিক্ষার্থীদের এ অর্জন বিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় শিক্ষার্থীদের অংশগ্রহণ ও সাফল্য তাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্রীড়া ও শিক্ষাক্ষেত্রে আরও সাফল্য অর্জন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com