1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. boalkhalinews@gmail.com : boalkhalisongbad :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৩ আসামি গ্রেপ্তার বোয়ালখালীর জ্যৈষ্ঠপুরা বীণাপানি ও দেবেন পাঠাগার-মৈত্রী সংঘ পূজামণ্ডপ পরিদর্শনে নুরুন্নবী চৌধুরী বোয়ালখালীতে লায়ন রুবেল দাশের উদ্যোগে ৭০০ অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীকে বস্ত্র বিতরণ বোয়ালখালীতে ‘লাইসিয়াম’ প্রতিষ্ঠার উদ্যোগ: ইউএনও মেহেদী হাসান ফারুকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, উপহার দিলেন ২৭টি বই বোয়ালখালীর ঐতিহ্যবাহী বীণাপাণি মন্দির পরিদর্শনে মেধস মুনির আশ্রমের মহারাজ ও অতিরিক্ত পুলিশ সুপার বোয়ালখালীতে ১৮৫টি পূজামণ্ডপে ১১১ মেট্রিক টন জি.আর. চাল বিতরণ বোয়ালখালীতে ১১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার বোয়ালখালীতে ৪০০ পিস ইয়াবাসহ কক্সবাজারের এক ব্যক্তি গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় বোয়ালখালীতে মাদক ব্যবসায়ীর এক বছরের কারাদণ্ড

বোয়ালখালীতে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

বোয়ালখালী প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২০ Time View

বোয়ালখালীতে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

বোয়ালখালী সংবাদ: বোয়ালখালী পৌরসভা কমিউনিটি পুলিশিং কমিটির (CPU) উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বোয়ালখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চাঁন্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। একই সঙ্গে ওই ওয়ার্ডে মাদকবিরোধী অভিযান জোরদার এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা নিয়ে আলোচনা করা হয়।

চাঁন্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বোয়ালখালী পৌরসভা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক এবং বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলহাজ্ব নুরুল করিম নুরু।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফ্ফর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী থানার সেকেন্ড অফিসার এসআই মোহাম্মদ জুয়েল রানা, বিএনপি নেতা এসএম জামাল উদ্দিন, এএম কামাল উদ্দিন, মোঃ ইউনুচ, নুরুল ইসলাম, সৈয়দ মোজাম্মেল, আইয়ুব আলী মেম্বার, আমিনুল ইসলাম লাভু, কফিল উদ্দিন, ইলিয়াস মনু, মোঃ ইসমাইল, মিজানুল হক, আবু সুলতান, মোঃ রোকন উদ্দিনসহ কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ।

সমাবেশটি সঞ্চালনা করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জামসেদ জিসান। এসময় উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ নজরুল ইসলাম, সদস্য শাহ আলম বাবলু।

এ সময় বোয়ালখালী পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কমিটির কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখা এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফ্ফর হোসেন বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।”

সমাবেশ শেষে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com