1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. boalkhalinews@gmail.com : boalkhalisongbad :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে শ্রাবণ মেলার উদ্বোধন বোয়ালখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বোয়ালখালীতে কাবাডিতে চ্যাম্পিয়ন কানুনগোপাড়া ড. বিভূতি ভূষণ উচ্চ বিদ্যালয় বোয়ালখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন শ্রমিক দল নেতা কফিল উদ্দিন চৌধুরী বোয়ালখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বোয়ালখালীতে পুলিশকে কামড় দিয়ে হাতকড়া পরা অবস্থায় পালানোর চেষ্টা, ফের গ্রেপ্তার বোয়ালখালী প্রেস ক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত বোয়ালখালীতে মাদক ব্যবসায়ী বাপ্পীর ১ বছরের কারাদণ্ড বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

বোয়ালখালীতে শ্রাবণ মেলার উদ্বোধন

বোয়ালখালী প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View
বোয়ালখালীতে শ্রাবণ মেলার উদ্বোধন
বোয়ালখালী সংবাদ: চট্টগ্রামের বোয়ালখালীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শ্রাবণ মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে আরাকান সড়কে কালুরঘাট সেতুর পূর্ব পাশে আরাকান রোড সংলগ্ন চরখিদিরপুর এলাকায় বি কে কনভেনশন হলে এ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোঃ শওকত আলম।
এ সময় উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জাকির হোসেন, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হাজি আবু আকতার, বিএনপি নেতা এম এ কামাল উদ্দিন, মোঃ মোজাম্মেল, যুবদল নেতা মোঃ ইকবাল, বি কে কনভেনশন হল মেনেজার মোঃ সেলিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মেলার উদ্যোক্তা মিসেস দিলরুবা আঁখির পরিচালনায় এবং বি কে কনভেনশন হলের পরিচালক মোঃ খোরশেদ আলমের সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়েছে।
আয়োজকরা জানান, ৫ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত এ শ্রাবণ মেলা চলবে। মেলায় বিভিন্ন ধরনের পণ্য ও সামগ্রীর সমাহার রয়েছে। উদ্বোধনী দিনে স্থানীয় ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মেলায় আগত দর্শনার্থীরা বিভিন্ন পণ্য কেনাকাটার পাশাপাশি মেলার সামগ্রিক আয়োজন উপভোগ করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com