1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. boalkhalinews@gmail.com : boalkhalisongbad :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
পোপাদিয়া ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত বাঁশখালীতে ১৫০০ পিস ইয়াবাসহ বোয়ালখালীর রবিউলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ পশ্চিম কধুরখীল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ও ফুটবল ফেস্টিভ্যাল সম্পন্ন বোয়ালখালীতে বিষধর সাপের দংশনে রোগীকে এন্টিভেনম দিয়ে বাঁচানোর চেষ্টা, সুস্থ হয়ে চমেকে চিকিৎসাধীন বোয়ালখালীতে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১তম জন্মতিথি শুভ জন্মাষ্টমী বোয়ালখালীতে শ্রাবণ মেলার উদ্বোধন বোয়ালখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বোয়ালখালীতে কাবাডিতে চ্যাম্পিয়ন কানুনগোপাড়া ড. বিভূতি ভূষণ উচ্চ বিদ্যালয় বোয়ালখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ মিছিল

পোপাদিয়া ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৪ Time View

পোপাদিয়া ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত

বোয়ালখালী সংবাদ : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ ৭ সেপ্টেম্বর (সোমবার) বিকেলে পোপাদিয়া এলাকায় আয়োজিত এ মাদকবিরোধী সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী থানার ওসি মোজাফফর হোসেন, থানার (তদন্ত) নুরুল আলম, এসআই আশরাফ।

এ সময় আরও উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোসলেম উদ্দিন, বিএনপি নেতা ইসকান্দর মির্জা, ইকবাল হোসেন, দিদারুল আলম রিটন মেম্বারসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখার আহ্বান জানান। পাশাপাশি মাদক ব্যবসা ও মাদক সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।

সমাবেশ শেষে একটি মাদকবিরোধী র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পোপাদিয়া এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবদুল সালাম ছোটন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com