1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. boalkhalinews@gmail.com : boalkhalisongbad :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৩ আসামি গ্রেপ্তার বোয়ালখালীর জ্যৈষ্ঠপুরা বীণাপানি ও দেবেন পাঠাগার-মৈত্রী সংঘ পূজামণ্ডপ পরিদর্শনে নুরুন্নবী চৌধুরী বোয়ালখালীতে লায়ন রুবেল দাশের উদ্যোগে ৭০০ অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীকে বস্ত্র বিতরণ বোয়ালখালীতে ‘লাইসিয়াম’ প্রতিষ্ঠার উদ্যোগ: ইউএনও মেহেদী হাসান ফারুকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, উপহার দিলেন ২৭টি বই বোয়ালখালীর ঐতিহ্যবাহী বীণাপাণি মন্দির পরিদর্শনে মেধস মুনির আশ্রমের মহারাজ ও অতিরিক্ত পুলিশ সুপার বোয়ালখালীতে ১৮৫টি পূজামণ্ডপে ১১১ মেট্রিক টন জি.আর. চাল বিতরণ বোয়ালখালীতে ১১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার বোয়ালখালীতে ৪০০ পিস ইয়াবাসহ কক্সবাজারের এক ব্যক্তি গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় বোয়ালখালীতে মাদক ব্যবসায়ীর এক বছরের কারাদণ্ড

বোয়ালখালীতে তালা ভেঙে বাড়িতে চুরি, সিলিং ফ্যানসহ মালামাল লুট

বোয়ালখালী প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬৫ Time View

বোয়ালখালীতে তালা ভেঙে বাড়িতে চুরি, সিলিং ফ্যানসহ মালামাল লুট

বোয়ালখালী সংবাদ: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের সারোয়াতলী তালুকদার বাড়িতে তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সিলিং ফ্যান, টেবিল ফ্যান, রান্নার সামগ্রী, ক্রোকারিজ, গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন মালামাল চুরি যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসে। পরে এ ঘটনায় বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বাড়ির মালিক পরিবারের সদস্য আরজুমান আরা বেগম, যিনি চট্টগ্রামের পিস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক।

অভিযোগ সূত্রে জানা যায়, সারোয়াতলী তালুকদার বাড়ির ওই বাড়িতে পরিবারের কোনো সদস্য নিয়মিত বসবাস করেন না। পরিবারের সদস্যরা ঈদ, সরকারি ছুটি ও বিভিন্ন বিশেষ উপলক্ষে গ্রামের বাড়িতে অবস্থান করেন। অন্য সময় বাড়িটি অধিকাংশ সময় তালাবদ্ধ থাকে।

পরিবারের অভিযোগ, অজ্ঞাতনামা চোর বা চোরেরা বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন মালামাল নিয়ে যায়। চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে ৫টি সিলিং ফ্যান, ১টি টেবিল ফ্যান, বিভিন্ন ধরনের ডেকচি ও রান্নার সামগ্রী, ক্রোকারিজ, প্রেশার কুকার, ইলেকট্রিক কেটলি, ইলেকট্রিক্যাল হোল্ডার, বাল্ব, গ্যাস সিলিন্ডার ও গ্যাসের চুলাসহ ঘরের অন্যান্য ব্যবহার্য সামগ্রী।

বাড়িটি অধিকাংশ সময় তালাবদ্ধ থাকায় ঠিক কবে বা কখন চুরির ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন, প্রয়োজনীয় তদন্ত ও আলামত সংগ্রহের মাধ্যমে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত এবং চুরি যাওয়া মালামাল উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বোয়ালখালী থানার কাছে আবেদন জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

পুলিশের তদন্তের পর চুরির ঘটনার প্রকৃত সময়, জড়িত ব্যক্তিদের পরিচয় এবং চুরি যাওয়া মালামালের বিষয়ে বিস্তারিত জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com