
বোয়ালখালী সংবাদ: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৫নং সারোয়াতলী ইউনিয়নের ৪নং ওয়ার্ড হোরারাবাগে “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান” স্মৃতি একদিনের অলিম্পিক ফুটবল টুর্ণামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
টুর্ণামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারোয়াতলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউনুস চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুল আলম নীরব, সারোয়াতলী ইউনিয়ন বিএনপি নেতা মো. শাহজাহান চৌধুরী ও সিবলী নোমান আনসারী।
এছাড়া উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল্লাহ অনু, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম তুহিন, সারোয়াতলী ইউনিয়ন যুবদল নেতা ইয়াছিন টিটু, মো. শাহেদ, মো. সাজ্জাদ, মো. শাহাদাৎ, মো. রাকিব ও মো. শাওনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
টুর্ণামেন্টের ফাইনাল খেলায় হোরারবাগ বোরহান উদ্দিন গাজী পাড়া চ্যাম্পিয়ন এবং হোরারবাগ স্কুল বাড়ি ক্রীড়া সংঘ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে নগদ অর্থসহ চ্যাম্পিয়ন ট্রফি ও রানার্সআপ ট্রফি তুলে দেন। এছাড়া টুর্ণামেন্টে অংশগ্রহণকারী প্রত্যেক দলকে ফ্রি জার্সি ও মেডেল প্রদান করা হয়। পাশাপাশি সেরা খেলোয়াড়, সেরা গোলকিপারসহ বিভিন্ন ক্যাটাগরিতে অসংখ্য পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধি পায়। তাই তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার আয়োজন আরও বাড়ানো প্রয়োজন।

টুর্ণামেন্টের সার্বিক পরিচালনায় ছিলেন দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য মো. তাহসিনুল ইসলাম, হোরারবাগ ওয়ার্ড বিএনপি নেতা মো. জসিম উদ্দিন, যুবদল নেতা মো. রাসেল ও মো. রিপনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

Leave a Reply