1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. boalkhalinews@gmail.com : boalkhalisongbad :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে ৯ হাজার ১৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি তসলিমকে গ্রেপ্তার বোয়ালখালীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৩ আসামি গ্রেপ্তার বোয়ালখালীর জ্যৈষ্ঠপুরা বীণাপানি ও দেবেন পাঠাগার-মৈত্রী সংঘ পূজামণ্ডপ পরিদর্শনে নুরুন্নবী চৌধুরী বোয়ালখালীতে লায়ন রুবেল দাশের উদ্যোগে ৭০০ অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীকে বস্ত্র বিতরণ বোয়ালখালীতে ‘লাইসিয়াম’ প্রতিষ্ঠার উদ্যোগ: ইউএনও মেহেদী হাসান ফারুকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, উপহার দিলেন ২৭টি বই বোয়ালখালীর ঐতিহ্যবাহী বীণাপাণি মন্দির পরিদর্শনে মেধস মুনির আশ্রমের মহারাজ ও অতিরিক্ত পুলিশ সুপার বোয়ালখালীতে ১৮৫টি পূজামণ্ডপে ১১১ মেট্রিক টন জি.আর. চাল বিতরণ বোয়ালখালীতে ১১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার বোয়ালখালীতে ৪০০ পিস ইয়াবাসহ কক্সবাজারের এক ব্যক্তি গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়

বোয়ালখালীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

সৈয়দ মোঃ নজরুল ইসলাম, প্রতিবেদকঃ
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯২ Time View

বোয়ালখালীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

বোয়ালখালী সংবাদ : চট্টগ্রামের বোয়ালখালীতে থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ঈশ্বরভুট্টের বাজারে এ মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে পোপাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এস এম সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন।

দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মান্নানের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোপাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এস এম আকতার, এস এম জসিম, মোরশেদুল আলম, আসিফুল হক বাহার, জহুরুল আলম সরোয়ার, এস এম ইদ্রিছ, জফুরুল আলম, মোশারফ আরজু, মোছলেম উদ্দিন, সুজন, খোরশেদ, জিদান, ইসমাইল খান লালনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।

সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে মাদক কারবার ও মাদকাসক্তির বিরুদ্ধে সামাজিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পাশাপাশি তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশ শেষে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com