1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. boalkhalinews@gmail.com : boalkhalisongbad :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিডিএফএ মেয়র অনূর্ধ্ব-১৩ একাডেমি কাপের চ্যাম্পিয়ন রামপুর ফুটবল একাডেমি বোয়ালখালীতে ৯ হাজার ১৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি তসলিমকে গ্রেপ্তার বোয়ালখালীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৩ আসামি গ্রেপ্তার বোয়ালখালীর জ্যৈষ্ঠপুরা বীণাপানি ও দেবেন পাঠাগার-মৈত্রী সংঘ পূজামণ্ডপ পরিদর্শনে নুরুন্নবী চৌধুরী বোয়ালখালীতে লায়ন রুবেল দাশের উদ্যোগে ৭০০ অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীকে বস্ত্র বিতরণ বোয়ালখালীতে ‘লাইসিয়াম’ প্রতিষ্ঠার উদ্যোগ: ইউএনও মেহেদী হাসান ফারুকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, উপহার দিলেন ২৭টি বই বোয়ালখালীর ঐতিহ্যবাহী বীণাপাণি মন্দির পরিদর্শনে মেধস মুনির আশ্রমের মহারাজ ও অতিরিক্ত পুলিশ সুপার বোয়ালখালীতে ১৮৫টি পূজামণ্ডপে ১১১ মেট্রিক টন জি.আর. চাল বিতরণ বোয়ালখালীতে ১১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার বোয়ালখালীতে ৪০০ পিস ইয়াবাসহ কক্সবাজারের এক ব্যক্তি গ্রেপ্তার

সোহেল মিয়াজী কধুরখীল পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

বোয়ালখালী প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০২ Time View

সোহেল মিয়াজী কধুরখীল পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

বোয়ালখালী সংবাদ: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম কধুরখীল পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এস এম সোহেল মিয়াজী। তিনি সাবেক ব্যাংকার এবং মিয়াজী এয়ার ট্রাভেল এজেন্সির পরিচালক।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১৬ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দের প্রজ্ঞাপনের আলোকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়। এরই ধারাবাহিকতায় গত ৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে কধুরখীল পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনের কার্যক্রম সম্পন্ন হয়।

কমিটিতে সভাপতি হিসেবে এস এম সোহেল মিয়াজী এবং সহসভাপতি হিসেবে মোঃ সায়েম দায়িত্ব পেয়েছেন।

এছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন মোঃ সাহাদাত হোসেন, নাজমা আক্তার, আবুল কালাম আজাদ, স্মৃতি শেখ দত্ত, মোঃ ইলিয়াছ, মোঃ রাশেদ, শেলী আকতার, জান্নাতুল কাওসার ও সদস্য সচিব প্রধান শিক্ষক মোঃ আবদুল্লাহ আল মামুন।

সোহেল মিয়াজী একজন অভিজ্ঞ ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিতকরণ এবং বিদ্যালয়ের অবকাঠামোগত ও সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং বিদ্যালয়টি সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে এগিয়ে যাবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।

নতুন দায়িত্বে এস এম সোহেল মিয়াজীর সফলতা কামনা করেছেন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com