1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. boalkhalinews@gmail.com : boalkhalisongbad :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৩ আসামি গ্রেপ্তার বোয়ালখালীর জ্যৈষ্ঠপুরা বীণাপানি ও দেবেন পাঠাগার-মৈত্রী সংঘ পূজামণ্ডপ পরিদর্শনে নুরুন্নবী চৌধুরী বোয়ালখালীতে লায়ন রুবেল দাশের উদ্যোগে ৭০০ অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীকে বস্ত্র বিতরণ বোয়ালখালীতে ‘লাইসিয়াম’ প্রতিষ্ঠার উদ্যোগ: ইউএনও মেহেদী হাসান ফারুকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, উপহার দিলেন ২৭টি বই বোয়ালখালীর ঐতিহ্যবাহী বীণাপাণি মন্দির পরিদর্শনে মেধস মুনির আশ্রমের মহারাজ ও অতিরিক্ত পুলিশ সুপার বোয়ালখালীতে ১৮৫টি পূজামণ্ডপে ১১১ মেট্রিক টন জি.আর. চাল বিতরণ বোয়ালখালীতে ১১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার বোয়ালখালীতে ৪০০ পিস ইয়াবাসহ কক্সবাজারের এক ব্যক্তি গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় বোয়ালখালীতে মাদক ব্যবসায়ীর এক বছরের কারাদণ্ড

বোয়ালখালীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ১ হাজার ৮০০ ফুট পাইপ জব্দ

বোয়ালখালী প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩৭ Time View

বোয়ালখালীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ১ হাজার ৮০০ ফুট পাইপ জব্দ

বোয়ালখালী সংবাদ : চট্টগ্রামের বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে প্রায় ১ হাজার ৮০০ ফুট বালু উত্তোলনের পাইপ জব্দ করা হয়েছে। পাশাপাশি অবৈধভাবে বালু উত্তোলনের সাতটি স্পট ভেঙে দেওয়া হয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কালুরঘাট ব্রিজ থেকে চরণদ্বীপ এলাকা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অবৈধভাবে বালু পরিবহনের কাজে ব্যবহৃত বালুভর্তি দুটি ট্রাক ও একটি ভেকু আটক করা হয়।

এ সময় অবৈধভাবে বালু পরিবহনের কারণে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামত করে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুক এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।

উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ বালু উত্তোলন, পরিবেশের ক্ষতিসাধন এবং জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com