1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. boalkhalinews@gmail.com : boalkhalisongbad :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৩ আসামি গ্রেপ্তার বোয়ালখালীর জ্যৈষ্ঠপুরা বীণাপানি ও দেবেন পাঠাগার-মৈত্রী সংঘ পূজামণ্ডপ পরিদর্শনে নুরুন্নবী চৌধুরী বোয়ালখালীতে লায়ন রুবেল দাশের উদ্যোগে ৭০০ অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীকে বস্ত্র বিতরণ বোয়ালখালীতে ‘লাইসিয়াম’ প্রতিষ্ঠার উদ্যোগ: ইউএনও মেহেদী হাসান ফারুকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, উপহার দিলেন ২৭টি বই বোয়ালখালীর ঐতিহ্যবাহী বীণাপাণি মন্দির পরিদর্শনে মেধস মুনির আশ্রমের মহারাজ ও অতিরিক্ত পুলিশ সুপার বোয়ালখালীতে ১৮৫টি পূজামণ্ডপে ১১১ মেট্রিক টন জি.আর. চাল বিতরণ বোয়ালখালীতে ১১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার বোয়ালখালীতে ৪০০ পিস ইয়াবাসহ কক্সবাজারের এক ব্যক্তি গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় বোয়ালখালীতে মাদক ব্যবসায়ীর এক বছরের কারাদণ্ড

মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রেস ক্লাবে একটি পরিবার

বোয়ালখালী প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯৯ Time View

মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রেস ক্লাবে একটি পরিবার

বোয়ালখালী সংবাদ : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকালে বোয়ালখালী প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন মো: সেলিম সিকদার।

সংবাদ সম্মেলনে সারোয়াতলী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা মো: সেলিম সিকদার বলেন,গত ১১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে আমার ছেলে মোবারক হোসেন মুন্না (২২) কে বড় দোকানের সামনে থেকে অতর্কীত আক্রমণ করে এলোপাথাড়ী মারধর করে এবং আমার ছেলেকে পল্লি বিদ্যুতের খাম্বার সাথে বাঁধে লাথি-উষ্টা, কিল-ঘুষি সহ লাঠিসোটা দিয়ে মারধর করে।

তিনি অভিযোগ করে বলেন, আমার ছেলেকে বৈদ্যুতিক খাম্বার সাথে গলায় শক্ত দঁড়ি পেঁচিয়ে প্রাণে হত্যা সহ বিভিন্ন ধরনের ভয়-ভীতি দেখিয়ে চুরির মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা ও বানোয়াট জবান বন্ধির ভিডিও নেয়।

সংবাদ সম্মেলনে জেসমিন আকতার বলেন, আমার ছেলেকে চুরির মিথ্যা অপবাদ দিয়ে আমি ও আমার স্বামীকে অকথ্য ভাষায় গালাগালি ও মারধর করে গায়ের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানী করে।

তিনি আরো অভিযোগ করে বলেন, আমার ছেলেকে আটকে রেখে আমাদের কাছ থেকে সাদা কার্টিস পেপারে স্বাক্ষর নেয় এবং আমার ছেলের থেকে মিথ্যা ও বানোয়াট ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে মানহানী করবে,মারবে ও প্রাণে হত্যার ভয় -ভীতি দেখাচ্ছে।

সংবাদ সম্মেলনে মোবারক হোসেন মুন্না অভিযোগ করে বলেন,সাদেকুল ইসলাম বাবর,ইশতিয়াক উদ্দিন মাসুদ, সাদমান সিকদার ও মো: হেলাল এর নেতৃত্বে আমাকে চুরির অপবাদ দিয়ে অর্তকিত হামলা করে আমি এর সুষ্ঠ বিচার চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com