
কনফিডেন্স সল্ট ফ্যাক্টরির অগ্নিকাণ্ডে নিহত দিদার আলমের পরিবারের পাশে এমপি এরশাদ উল্লাহ
বোয়ালখালী সংবাদ : কনফিডেন্স সল্ট ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডে নিহত দিদার আলমের পরিবারের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) নিহত দিদার আলমের পিতা ও স্ত্রীর হাতে সংসদ সদস্যের পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য মো. শওকত আলম।
এ সময় বোয়ালখালী পৌরসভা বিএনপির নেতৃবৃন্দ ও বিএনপি পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
নিহত দিদার আলমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে নেতৃবৃন্দ এ কঠিন সময়ে পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply