1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. boalkhalinews@gmail.com : boalkhalisongbad :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে লায়ন রুবেল দাশের উদ্যোগে ৭০০ অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীকে বস্ত্র বিতরণ বোয়ালখালীতে ‘লাইসিয়াম’ প্রতিষ্ঠার উদ্যোগ: ইউএনও মেহেদী হাসান ফারুকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, উপহার দিলেন ২৭টি বই বোয়ালখালীর ঐতিহ্যবাহী বীণাপাণি মন্দির পরিদর্শনে মেধস মুনির আশ্রমের মহারাজ ও অতিরিক্ত পুলিশ সুপার বোয়ালখালীতে ১৮৫টি পূজামণ্ডপে ১১১ মেট্রিক টন জি.আর. চাল বিতরণ বোয়ালখালীতে ১১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার বোয়ালখালীতে ৪০০ পিস ইয়াবাসহ কক্সবাজারের এক ব্যক্তি গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় বোয়ালখালীতে মাদক ব্যবসায়ীর এক বছরের কারাদণ্ড বোয়ালখালীতে ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বোয়ালখালীতে দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা পরিদর্শনে ডিসি-এসপি

বোয়ালখালীতে আমান আলী সড়কের উন্নয়ন কাজ পরিদর্শন

বোয়ালখালী প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৭ Time View

বোয়ালখালীতে আমান আলী সড়কের উন্নয়ন কাজ পরিদর্শন,

বোয়ালখালী সংবাদ: চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বহদ্দারপাড়া এলাকার আমান আলী সড়কের উন্নয়ন কাজের ঢালাই পরিদর্শন করেছেন সমাজসেবক ও বোয়ালখালী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হাজি আবু আকতার।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তিনি সড়কটির উন্নয়ন কাজ পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মো. সিরাজুল ইসলাম, আহমদ মিয়া, আরেফ মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরিদর্শনকালে হাজি আবু আকতার বলেন, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ, দক্ষিণ জেলা বিএনপির সদস্য মো. শওকত আলম এবং বোয়ালখালী পৌর প্রশাসক কানিজ ফাতিমার আন্তরিক সহযোগিতায় দীর্ঘদিনের প্রত্যাশিত এসব সড়কের উন্নয়ন কাজ শুরু হয়েছে। এতে এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, সড়কগুলোর উন্নয়ন কাজ সম্পন্ন হলে স্থানীয় জনগণের যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে এবং এলাকার সামগ্রিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে। নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

হাজি আবু আকতার বলেন, “বোয়ালখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com