1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. boalkhalinews@gmail.com : boalkhalisongbad :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে ‘লাইসিয়াম’ প্রতিষ্ঠার উদ্যোগ: ইউএনও মেহেদী হাসান ফারুকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, উপহার দিলেন ২৭টি বই বোয়ালখালীর ঐতিহ্যবাহী বীণাপাণি মন্দির পরিদর্শনে মেধস মুনির আশ্রমের মহারাজ ও অতিরিক্ত পুলিশ সুপার বোয়ালখালীতে ১৮৫টি পূজামণ্ডপে ১১১ মেট্রিক টন জি.আর. চাল বিতরণ বোয়ালখালীতে ১১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার বোয়ালখালীতে ৪০০ পিস ইয়াবাসহ কক্সবাজারের এক ব্যক্তি গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় বোয়ালখালীতে মাদক ব্যবসায়ীর এক বছরের কারাদণ্ড বোয়ালখালীতে ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বোয়ালখালীতে দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা পরিদর্শনে ডিসি-এসপি সারোয়াতলী ইব্রাহিম নুর উচ্চ বিদ্যালয় মাঠ সংস্কার কার্যক্রম পরিদর্শনে ইউএনও মেহেদী হাসান ফারুক

বোয়ালখালীতে জেলি প্রয়োগকৃত ৮ কেজি চিংড়ি জব্দ, বিক্রেতাকে জরিমানা

বোয়ালখালী প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ২৩৫ Time View

বোয়ালখালীতে জেলি প্রয়োগকৃত ৮ কেজি চিংড়ি জব্দ, বিক্রেতাকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি: মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা সাপ্তাহিক বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে জেলি প্রয়োগকৃত ৮ কেজি বাগদা চিংড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক বিক্রেতাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (১১ অক্টোবর ২০২৬) পরিচালিত এ অভিযানে জেলি প্রয়োগকৃত চিংড়ি বিক্রির দায়ে বিক্রেতা মাহবুবুল আলম (৩৫)-কে মৎস্য ও মৎস্যপণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইন, ২০২০-এর ৩১ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।

বোয়ালখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাঈম হাসানের প্রসিকিউশনে মোবাইল কোর্ট পরিচালনা করেন বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।

অভিযানকালে জব্দ করা ৮ কেজি বাগদা চিংড়ি পরবর্তীতে জনসম্মুখে বিনষ্ট করা হয়।

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে পরিচালিত এ অভিযানের মাধ্যমে মৎস্য ও মৎস্যপণ্যের মান নিয়ন্ত্রণ এবং ভেজাল প্রতিরোধে প্রশাসনের কার্যক্রম অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com