
বোয়ালখালী সংবাদ: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ১৮৫টি পূজামণ্ডপে সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ (জি.আর.) কর্মসূচির আওতায় মোট ১১১ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।
আজ ১৭ অক্টোবর শনিবার উপজেলা পরিষদে প্রতিটি পূজামণ্ডপের জন্য বরাদ্দ দেওয়া হয় ৬০০ কেজি করে চাল।
চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ। বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক। এসময় উপস্থিত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহবায়ক আলহাজ্ব আজিজুল হক চেয়ারম্যান, জেলা বিএনপি সদস্য মোঃ শওকত আলম, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক হাজি ইছহাক চৌধুরী, সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান চেয়ারম্যান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আজগর, জেলা বিএনপি সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন পৌর সভা বিএনপির সাবেক আহবায়ক শহীদুল্লাহ চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থা সদস্য সচিব হাজি আবু আকতার, বোয়ালখালী পূজা পরিষদের আহবায়ক স্বপন কুমার শীল, সাধারণ সম্পাদক প্রলয় চৌধুরী মুক্তি সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন।
শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নে উদ্যাপন নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে এ সহায়তা প্রধদান করা হয়।

Leave a Reply