1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. boalkhalinews@gmail.com : boalkhalisongbad :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে লায়ন রুবেল দাশের উদ্যোগে ৭০০ অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীকে বস্ত্র বিতরণ বোয়ালখালীতে ‘লাইসিয়াম’ প্রতিষ্ঠার উদ্যোগ: ইউএনও মেহেদী হাসান ফারুকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, উপহার দিলেন ২৭টি বই বোয়ালখালীর ঐতিহ্যবাহী বীণাপাণি মন্দির পরিদর্শনে মেধস মুনির আশ্রমের মহারাজ ও অতিরিক্ত পুলিশ সুপার বোয়ালখালীতে ১৮৫টি পূজামণ্ডপে ১১১ মেট্রিক টন জি.আর. চাল বিতরণ বোয়ালখালীতে ১১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার বোয়ালখালীতে ৪০০ পিস ইয়াবাসহ কক্সবাজারের এক ব্যক্তি গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় বোয়ালখালীতে মাদক ব্যবসায়ীর এক বছরের কারাদণ্ড বোয়ালখালীতে ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বোয়ালখালীতে দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা পরিদর্শনে ডিসি-এসপি

বোয়ালখালীতে লায়ন রুবেল দাশের উদ্যোগে ৭০০ অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীকে বস্ত্র বিতরণ

সৈয়দ মোঃ নজরুল ইসলাম, প্রতিবেদকঃ
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ১২ Time View

বোয়ালখালীতে লায়ন রুবেল দাশের উদ্যোগে ৭০০ অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীকে বস্ত্র বিতরণ

সৈয়দ মোঃ নজরুল ইসলাম, প্রতিবেদক : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালীতে ব্যক্তিগত উদ্যোগে ৭০০ অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীর মাঝে বস্ত্র বিতরণ করেছেন সমাজসেবক লায়ন রুবেল দাশ।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পোপাদিয়া ইউনিয়নের বিদগ্রাম এলাকার সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে এ বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদগ্রামের কৃতী সন্তান ও সমাজসেবক লায়ন রুবেল দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন। বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোঃ জাকির হোসেন, সাবেক উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোসলেম মিয়া, পোপাদিয়া ইউনিয়ন বিএনপি নেতা দিদারুল আলম লিটন, ইকবাল হোসেন, খরণদ্বীপ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজাদ খান, নজরুল ইসলাম, মো. দৌলত মিয়া, শহীদুল ইসলাম ও মাহবুবুল আলম কাজলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ৭০০ জন অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীর হাতে বস্ত্র তুলে দেওয়া হয়।

এ সময় অতিথিদের ক্রেস্ট প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানান মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।

স্থানীয়দের মতে, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এ ধরনের মানবিক উদ্যোগ অসচ্ছল মানুষের মুখে হাসি ফোটানোর পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য জোরদারে ভূমিকা রাখে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com