
সৈয়দ মোঃ নজরুল ইসলাম, প্রতিবেদকঃ
চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশন (সিডিএফএ) আয়োজিত মেয়র অনূর্ধ্ব-১৩ একাডেমি কাপ ফুটবলের শিরোপা জিতেছে রামপুর ফুটবল একাডেমি।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে তারা ৩-১ গোলে আকুবদণ্ডী ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনালে রামপুর ফুটবল একাডেমির পক্ষে অংকুর দাশ, মাহাফুজুর রহমান মাহি ও নুরুল হুদা তানভীর একটি করে গোল করেন। অন্যদিকে আকুবদণ্ডী ফুটবল একাডেমির পক্ষে একমাত্র গোলটি করেন আব্বাস উদ্দিন মিনহাজ। ফাইনাল ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন রামপুরের অংকুর দাশ।
খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়ে। স্টেডিয়ামে নারীসহ বিপুলসংখ্যক দর্শক উপস্থিত থেকে উপভোগ করেন উত্তেজনাপূর্ণ এই ফাইনাল।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান-
খেলা শেষে সিডিএফএ সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলালের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চ্যাম্পিয়ন রামপুর ফুটবল একাডেমি ও রানার্সআপ আকুবদণ্ডী ফুটবল একাডেমির জন্য যথাক্রমে ৩০ হাজার ও ২০ হাজার টাকা প্রাইজমানি দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যসচিব হাজী মোহাম্মদ সালাহ উদ্দিন, সিডিএফএর সহসভাপতি নজরুল ইসলাম লেদু ও মোহাং শাহাজাহান, সিজেকেএস ক্লাব সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম, সহসভাপতি আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ আবদুল হান্নান আকবর, বাফুফে প্রতিনিধি মাহাবুবুর রহমান পলো এবং সিডিএফএর নির্বাহী সদস্য মাহামুদুর রহমান মাহবুব, হারুন উর রশিদ, কাজী জসিম উদ্দিন, সাইফুল আলম খান, আবু সৈয়দ মাহামুদ ও মো. সরওয়ার আলম মনি।
এ ছাড়া সিডিএফএর যুগ্ম সম্পাদক ইয়াছিন আরাফাত পাবলু ও সালাউদ্দিন জাহেদ, সিজেকেএস কাউন্সিলর মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাজিব বিকাশ বড়ুয়া টুটুল, এ এস এম সাইফুদ্দিন, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, নাসির মিয়া, সোহেল আহমেদ, রায়হান উদ্দীন রুবেল, সামিউল হাসান রুম্মন, শারীরিক শিক্ষা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম বাবর, সিডিএফএ কাউন্সিলর আইনুল কবির জিতু, আবদুল মোমেন বাবু, মোহাম্মদ জহির, আলী আকবর, ক্রীড়া সংগঠক মোশারফ হোসেন লিটন, রাজনীতিবীদ সৈয়দ সাইফুদ্দিন, জেলা বিএনপি সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন, বোয়ালখালী উপজেলা ক্রীড়া সংস্থা সদস্য সচিব হাজি আবু আকতার, মোঃ কামাল উদ্দিন, জাতীয় দলের সাবেক ফুটবলার মোঃ তৌহিদ, বোয়ালখালী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ নজরুল ইসলাম সহ অংশগ্রহণকারী দলগুলোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই জয়ের মধ্য দিয়ে অনূর্ধ্ব-১৩ পর্যায়ের ফুটবলে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিল রামপুর ফুটবল একাডেমি। অন্যদিকে ফাইনালে পরাজিত হলেও টুর্নামেন্টজুড়ে আকুবদণ্ডী ফুটবল একাডেমির লড়াকু পারফরম্যান্সও দর্শকদের নজর কেড়েছে।

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান সাথে বোয়ালখালী ক্রীড়া সমিতির সদস্য সচিব হাজি আবু আকতার।

Leave a Reply