1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. boalkhalinews@gmail.com : boalkhalisongbad :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আধ্যাত্মিক সুফি সাধক, গবেষক, গীতিকার ও সমাজসেবক আবুল কালাম (ভোলা): কর্মময় জীবন আজও অনুপ্রেরণা ঘুষ দাবির অভিযোগের পর সারোয়াতলী ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা তারানুমা এলাহীর বদলি বোয়ালখালীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় বিস্ফোরণ: নিহত বেড়ে ৬ এমপি আবু সুফিয়ান চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সোশ্যাল মিডিয়ায় আজকাল অশ্লীলতা ও নগ্নতার প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়ে যাচ্ছে ৯ নং আমুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন মোহাম্মদ নাসের চৌধুরী আমুচিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন সাবেক ছাত্রনেতা জয়নাল আবেদীন সিকদার কালুরঘাট সেতু: প্রতিশ্রুতির দীর্ঘ অপেক্ষা থেকে বাস্তবায়নের পথে-সৈয়দ মোহাম্মদ নজরুল ইসলাম বোয়ালখালীতে ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬ উপলক্ষে স্বেচ্ছাসেবী নিয়োগ
অন্যান্য, অর্থনীতি, আইন আদালত, আইন ও পরামর্শ, আবহাওয়া, আমুচিয়া ইউনিয়ন, আহলা কড়লডেঙ্গা ইউনিয়ন, ইসলাম, কধুরখীল ইউনিয়ন, কৃষি, ক্যাম্পাস, চট্টগ্রাম, চরণদ্বীপ ইউনিয়ন, চাকরি, জাতীয়, জীবনযাপন, ঢাকা, দেশজুড়ে, ধর্ম, নারী-শিশু, নির্বাচন, পরিক্ষা, পশ্চিম গোমদন্ডী, পোপাদিয়া ইউনিয়ন, প্রধান সংবাদ, প্রবাস, প্রযুক্তি, ফিচার, ফুটবল, বরিশাল, বাণিজ্য, বিচিত্র, বিনোদন, বিশ্ব, বোয়ালখালী উপজেলা, বোয়ালখালী পৌরসভা, ভ্রমণ, মতামত, ময়মনসিংহ, রংপুর, রাজধানী, রাজনীতি, রাজশাহী, লাইফস্টাইল, শাকপুরা ইউনিয়ন, শিক্ষা, শিল্প-সাহিত্য, শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়ন, সম্পাদকীয়, সর্বশেষ, সাক্ষাৎকার, সারাদেশ, সারাবেলা, সারোয়াতলী ইউনিয়ন, সাহিত্য, সিলেট, সোশ্যাল মিডিয়া, স্বাস্থ্য

বোয়ালখালীতে ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬ উপলক্ষে স্বেচ্ছাসেবী নিয়োগ

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১৯০ Time View

বোয়ালখালীতে ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬ উপলক্ষে স্বেচ্ছাসেবী নিয়োগ

বোয়ালখালী সংবাদ: আগামী ১ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত (৪৫ দিন) দেশব্যাপী ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনার জন্য স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এবার আধুনিক প্রযুক্তির মাধ্যমে ট্যাবলেট ব্যবহার করে প্রতিটি পরিবারের তথ্য সরাসরি সংগ্রহ করা হবে। জনশুমারির আদলে পরিচালিত এ কার্যক্রমে দুটি পদে স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হবে। পদ দুটি হলো— তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার। উপজেলা কমিটির মাধ্যমে তাদের মনোনয়ন প্রদান করা হবে।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি এবং অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সংযুক্ত করে উপজেলা সমাজসেবা কার্যালয়, বোয়ালখালী, চট্টগ্রাম বরাবর জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৪ জুলাই ২০২৬।

আগামী ২৫ জুলাই সকাল ৯টা থেকে লিখিত পরীক্ষার মাধ্যমে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার স্বেচ্ছাসেবীদের বাছাই করা হবে। নির্বাচিতদের ৩১ জুলাই উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রদান ও ট্যাবলেট বিতরণ করা হবে। এরপর ১ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত মাঠপর্যায়ে শুমারির কাজ পরিচালিত হবে।

আবেদন ফরম উপজেলা সমাজসেবা কার্যালয়, বোয়ালখালী থেকে সংগ্রহ করা যাবে। যোগ্যতা ও আবেদন ফরমের বিস্তারিত তথ্য মন্তব্য (Comment) কলামে সংযুক্ত করা হবে।

এ বিষয়ে বোয়ালখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com