1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. boalkhalinews@gmail.com : boalkhalisongbad :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও নগদ অর্থ সহায়তা পোপাদিয়া ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত বাঁশখালীতে ১৫০০ পিস ইয়াবাসহ বোয়ালখালীর রবিউলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ পশ্চিম কধুরখীল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ও ফুটবল ফেস্টিভ্যাল সম্পন্ন বোয়ালখালীতে বিষধর সাপের দংশনে রোগীকে এন্টিভেনম দিয়ে বাঁচানোর চেষ্টা, সুস্থ হয়ে চমেকে চিকিৎসাধীন বোয়ালখালীতে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১তম জন্মতিথি শুভ জন্মাষ্টমী বোয়ালখালীতে শ্রাবণ মেলার উদ্বোধন বোয়ালখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বোয়ালখালীতে কাবাডিতে চ্যাম্পিয়ন কানুনগোপাড়া ড. বিভূতি ভূষণ উচ্চ বিদ্যালয়

নুরুল আলমের সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল

বোয়ালখালী প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১১৫ Time View

নুরুল আলমের সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল

বোয়ালখালী সংবাদ : আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া খিতাপচর শাখার সম্মানিত প্রধান উপদেষ্টা আলহাজ্ব নুরুল আলম সাহেবের হৃদরোগ থেকে দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাদে মাগরিব আহলা দরবার শরীফের অন্যতম অলীয়ে কামেল, হাদীয়ে জামান হযরতুল আল্লামা শাহসূফী সৈয়দ আবু জাফর মোহাম্মদ সেহাবউদ্দীন খালেদ আল-ক্বাদেরী আল-চিশতী (রহ.)-এর রওজাপাকে এ বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন—আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া খিতাপচর শাখার সম্মানিত উপদেষ্টা সাইফুদ্দীন, সভাপতি আবদুল আলম নীরব, সহ-সভাপতি পারভেজ হোসেন মাস্টার, সহ-সভাপতি শাফায়াত উল্লাহ্ খান জনি এবং সাধারণ সম্পাদক নয়ন উদ্দিন রিকন

এছাড়াও খিতাপচর শাখার সম্মানিত সকল সদস্যবৃন্দ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।

মোনাজাতে আলহাজ্ব নুরুল আলমের দ্রুত আরোগ্য, পূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com