1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. boalkhalinews@gmail.com : boalkhalisongbad :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে ৯ হাজার ১৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি তসলিমকে গ্রেপ্তার বোয়ালখালীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৩ আসামি গ্রেপ্তার বোয়ালখালীর জ্যৈষ্ঠপুরা বীণাপানি ও দেবেন পাঠাগার-মৈত্রী সংঘ পূজামণ্ডপ পরিদর্শনে নুরুন্নবী চৌধুরী বোয়ালখালীতে লায়ন রুবেল দাশের উদ্যোগে ৭০০ অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীকে বস্ত্র বিতরণ বোয়ালখালীতে ‘লাইসিয়াম’ প্রতিষ্ঠার উদ্যোগ: ইউএনও মেহেদী হাসান ফারুকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, উপহার দিলেন ২৭টি বই বোয়ালখালীর ঐতিহ্যবাহী বীণাপাণি মন্দির পরিদর্শনে মেধস মুনির আশ্রমের মহারাজ ও অতিরিক্ত পুলিশ সুপার বোয়ালখালীতে ১৮৫টি পূজামণ্ডপে ১১১ মেট্রিক টন জি.আর. চাল বিতরণ বোয়ালখালীতে ১১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার বোয়ালখালীতে ৪০০ পিস ইয়াবাসহ কক্সবাজারের এক ব্যক্তি গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুনের জানাজা ও দাফন সম্পন্ন

বোয়ালখালী প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩৭ Time View

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুনের জানাজা ও দাফন সম্পন্ন

বোয়ালখালী সংবাদ: চট্টগ্রামের বোয়ালখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হারুন চৌধুরীর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) উপজেলার পশ্চিম কধুরখীল এলাকার সাচী গোমস্তার বাড়িতে নিজ বাসভবনে তিনি ৭৫ বছর বয়সে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তিনি এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হারুন চৌধুরীর জানাজায় রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের কার্যক্রম পরিচালনা করেন বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা। এ সময় গার্ড অব অনারের মাধ্যমে রাষ্ট্রের পক্ষ থেকে তাঁকে শেষ শ্রদ্ধা ও সম্মান জানানো হয়।

রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক ও ধর্মীয় রীতি অনুযায়ী তাঁকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হারুন চৌধুরীর মৃত্যুতে পরিবার, স্বজন, সহযোদ্ধা ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com