
বোয়ালখালীতে নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের জিম্মায় হস্তান্তর
বোয়ালখালী সংবাদ: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় নিখোঁজ হওয়া কিশোরী সানজিদা নূপুর তাসপিয়াকে উদ্ধার করেছে বোয়ালখালী থানা পুলিশ।
পরিবারের সদস্যদের দাবি, গত ২৭ জুলাই বিকেল ৫টার দিকে বোয়ালখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড এলাকা থেকে সে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে বোয়ালখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
জিডির পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার করে পুলিশ। পরে তাকে তার মা, অর্থাৎ জিডির বাদীর জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন-এর নির্দেশনায় এসআই আশরাফুল আলম দীপুর নেতৃত্বে একটি বিশেষ টিম উদ্ধার অভিযান পরিচালনা করে।
উদ্ধারকারী কর্মকর্তা জানান, জিডি নম্বর-১৩৪৩, তারিখ: ৩০ জুলাই ২০২৬। উদ্ধার শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ভিকটিমকে তার মায়ের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।


Leave a Reply