1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. boalkhalinews@gmail.com : boalkhalisongbad :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীর জ্যৈষ্ঠপুরায় বর্ণিল ফানুস উৎসব বোয়ালখালীর আমুচিয়ায় বসতঘরে আগুন, ক্ষয়ক্ষতি প্রায় ১ লাখ টাকা বোয়ালখালীতে ৪০০ দাবাড়ুর অংশগ্রহণে প্রথমবারের মতো দাবা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত বোয়ালখালীতে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে উপহারসামগ্রী বিতরণ ও ফানুস উৎসব অনুষ্ঠিত বোয়ালখালীতে ব্যারিকেডে আটকে গেল ফায়ার সার্ভিসের গাড়ি, জরুরি সেবা নিয়ে শঙ্কা বোয়ালখালীতে চরণদ্বীপ দরবার শরীফে মাইজভান্ডারি কাফেলার শুভাগমন সিডিএফএ মেয়র অনূর্ধ্ব-১৩ একাডেমি কাপের চ্যাম্পিয়ন রামপুর ফুটবল একাডেমি বোয়ালখালীতে ৯ হাজার ১৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি তসলিমকে গ্রেপ্তার বোয়ালখালীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৩ আসামি গ্রেপ্তার বোয়ালখালীর জ্যৈষ্ঠপুরা বীণাপানি ও দেবেন পাঠাগার-মৈত্রী সংঘ পূজামণ্ডপ পরিদর্শনে নুরুন্নবী চৌধুরী

বোয়ালখালীর আমুচিয়ায় বসতঘরে আগুন, ক্ষয়ক্ষতি প্রায় ১ লাখ টাকা

প্রভাস চক্রবর্ত্তী, প্রতিবেদক
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ২৯ Time View

বোয়ালখালীর আমুচিয়ায় বসতঘরে আগুন, ক্ষয়ক্ষতি প্রায় ১ লাখ টাকা

প্রভাস চক্রবত্তী:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের ধোরলা গ্রামে একটি বসতঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ অক্টোবর) গভীর রাতে ৮ নম্বর ওয়ার্ডের বলাই ঠাকুরের বাড়িতে প্রয়াত পরিমল চক্রবর্ত্তীর বসতঘরে এ ঘটনা ঘটে। এতে ঘর ও আসবাবপত্র পুড়ে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

এ ঘটনায় প্রয়াত পরিমল চক্রবর্ত্তীর বড় ছেলে বিকাশ চক্রবর্ত্তী শনিবার (২৪ অক্টোবর) বিকেলে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাকরির কারণে পরিবারের সদস্যরা শহরে বসবাস করায় বাড়িটি তালাবদ্ধ ছিল। শুক্রবার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা ওই ঘরে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করা হয়েছে। আগুনে টিনের দোচালা বসতঘর, আসবাবপত্র, গৃহস্থালির বিভিন্ন সামগ্রী ও জমির মূল্যবান কাগজপত্র পুড়ে যায়।

ভুক্তভোগী বিকাশ চক্রবর্ত্তী বলেন, “আমরা তিন ভাই ও চার বোন। কয়েক বছর আগে আমার মেজভাই স্ট্রোক করে মারা যান। চাকরির কারণে আমাদের শহরে থাকতে হয়। বাড়িতে থাকার মতো কেউ না থাকায় ঘরটি তালাবদ্ধ করে রাখা হয়েছিল।”

তিনি আরও অভিযোগ করেন, জমি নিয়ে বিরোধের জেরে দীর্ঘদিন ধরে তাঁকে মারধর ও বাড়ি থেকে বিতাড়িত করার হুমকি দেওয়া হচ্ছিল। ওই বিরোধের জের ধরে বসতঘরে আগুন দেওয়া হয়েছে বলে তাঁর সন্দেহ। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করেন তিনি।

বোয়ালখালী থানার উপপরিদর্শক (এসআই) সেন্টু চন্দ্র দাশ জানান, বাড়িটিতে কেউ বসবাস করেন না। বখাটেরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com