1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. boalkhalinews@gmail.com : boalkhalisongbad :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহর বরাদ্দে চরণদ্বীপে সড়ক উন্নয়ন কাজ সম্পন্ন বোয়ালখালীতে স্বপ্নীল মুক্ত স্কাউট গ্রুপে নতুন দায়িত্ব প্রদান গোমদণ্ডী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি (HPV) টিকাদান কার্যক্রমের উদ্বোধন বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত নিবন্ধন ছাড়া বিজ্ঞাপন প্রচার করতে পারবে না গুগল-ফেসবুক-ইউটিউব অপসংস্কৃতির বিরুদ্ধে শুদ্ধ সংস্কৃতির দীপশিখা: বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী সংগীত নিকেতনে নতুন শিক্ষার্থী ভর্তি শুরু বোয়ালখালীজুড়ে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু  বোয়ালখালী পৌরসভার ২নং ওয়ার্ডে বেহাল সড়ক, মসজিদে যেতে চরম দুর্ভোগে মুসল্লিদের বিনামূল্যে আইডি ভেরিফাই করার সুযোগ আনছে মেটা, পাবেন যেভাবে

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৩৩ Time View

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত

ঢাকা: জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন ও আধুনিকায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা জনাব তারেক রহমান, এমপির উপস্থিতিতে উচ্চ পর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই ২০২৬) সকালে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সভায় জাতীয় সংসদের বিদ্যমান সাউন্ড সিস্টেম আধুনিকায়নের উদ্দেশ্যে বিশ্বের উন্নত প্রযুক্তিনির্ভর বিভিন্ন সাউন্ড সিস্টেমের ওপর বিস্তারিত উপস্থাপনা দেওয়া হয়। এ সময় গণপূর্ত অধিদপ্তর সম্ভাব্য প্রযুক্তিগত বিকল্প, কারিগরি সক্ষমতা এবং বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরে।

উপস্থাপনায় আধুনিক সাউন্ড সিস্টেমের প্রযুক্তিগত বৈশিষ্ট্য, কার্যকারিতা এবং জাতীয় সংসদের কার্যক্রমের সঙ্গে সর্বোচ্চ সামঞ্জস্য নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে উপস্থিত অতিথিরা তাঁদের মতামত প্রদান করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

সভায় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com