1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. boalkhalinews@gmail.com : boalkhalisongbad :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে ‘লাইসিয়াম’ প্রতিষ্ঠার উদ্যোগ: ইউএনও মেহেদী হাসান ফারুকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, উপহার দিলেন ২৭টি বই বোয়ালখালীর ঐতিহ্যবাহী বীণাপাণি মন্দির পরিদর্শনে মেধস মুনির আশ্রমের মহারাজ ও অতিরিক্ত পুলিশ সুপার বোয়ালখালীতে ১৮৫টি পূজামণ্ডপে ১১১ মেট্রিক টন জি.আর. চাল বিতরণ বোয়ালখালীতে ১১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার বোয়ালখালীতে ৪০০ পিস ইয়াবাসহ কক্সবাজারের এক ব্যক্তি গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় বোয়ালখালীতে মাদক ব্যবসায়ীর এক বছরের কারাদণ্ড বোয়ালখালীতে ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বোয়ালখালীতে দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা পরিদর্শনে ডিসি-এসপি সারোয়াতলী ইব্রাহিম নুর উচ্চ বিদ্যালয় মাঠ সংস্কার কার্যক্রম পরিদর্শনে ইউএনও মেহেদী হাসান ফারুক

বোয়ালখালী পৌরসভার সাবেক মেয়র হাজি আবুল কালাম আবু আর নেই

বোয়ালখালী প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ১০৯ Time View

বোয়ালখালী পৌরসভার সাবেক মেয়র হাজি আবুল কালাম আবু আর নেই

বোয়ালখালী সংবাদ :
চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার প্রথম নির্বাচিত সাবেক মেয়র ও পৌরসভা বিএনপির সাবেক সভাপতি হাজি আবুল কালাম আবু আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর।

বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বড় ছেলে আবদুল্লাহ আল মামুন জুয়েল। তিনি জানান, তাঁর বাবা দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তিনি মারা যান।

হাজি আবুল কালাম আবু বোয়ালখালী পৌরসভার প্রতিষ্ঠাকালীন ও প্রথম নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৪ সালের ২২ মে অনুষ্ঠিত নির্বাচনে তিনি বোয়ালখালী পৌরসভার প্রথম মেয়র নির্বাচিত হন। এছাড়া তিনি বোয়ালখালী পৌরসভা বিএনপির সাবেক সভাপতির দায়িত্বও পালন করেছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে-মেয়ে, ভাই-বোন, আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো. আজিজুল হক চেয়ারম্যান, জেলা বিএনপির সদস্য মো. শওকত আলম, বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজি ইছহাক চৌধুরী, সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান চেয়ারম্যান, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগর, জেলা বিএনপির সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো. নুরুন্নবী চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হাজি আবু আকতারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া বোয়ালখালী সংবাদ পরিবার ও বোয়ালখালী প্রেস ক্লাবের নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ও সাংসদ আলহাজ্ব এরশাদ উল্লাহ ও সাংসদ আবু সুফিয়ান বোয়ালখালীর প্রথম মেয়র হাজি আবুল কালাম আবু মৃত্যুতে শোক প্রকাশ করে।

বোয়ালখালী পৌরসভার প্রশাসক কানিজ ফাতেমাও সাবেক মেয়র হাজি আবুল কালাম আবুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।

মরহুম হাজি আবুল কালাম আবুর মৃত্যুতে বোয়ালখালীর রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com