1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. boalkhalinews@gmail.com : boalkhalisongbad :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
বাঁশখালীতে ১৫০০ পিস ইয়াবাসহ বোয়ালখালীর রবিউলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ পশ্চিম কধুরখীল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ও ফুটবল ফেস্টিভ্যাল সম্পন্ন বোয়ালখালীতে বিষধর সাপের দংশনে রোগীকে এন্টিভেনম দিয়ে বাঁচানোর চেষ্টা, সুস্থ হয়ে চমেকে চিকিৎসাধীন বোয়ালখালীতে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১তম জন্মতিথি শুভ জন্মাষ্টমী বোয়ালখালীতে শ্রাবণ মেলার উদ্বোধন বোয়ালখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বোয়ালখালীতে কাবাডিতে চ্যাম্পিয়ন কানুনগোপাড়া ড. বিভূতি ভূষণ উচ্চ বিদ্যালয় বোয়ালখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন শ্রমিক দল নেতা কফিল উদ্দিন চৌধুরী

হাওলা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মোঃ মোসলেম মিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৭৭ Time View

হাওলা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মোঃ মোসলেম মিয়া

বোয়ালখালী সংবাদ: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী হাওলা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মোঃ মোসলেম মিয়া মনোনীত হয়েছেন।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আবুল কাসেম স্বাক্ষরিত শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র (নং- ৩৭.০০.০০০০.০৭২.১৮.০০৩.২৪.৪১) অনুযায়ী, ২ জুলাই ২০২৬ তারিখে জারি করা চশিবো/বিদ্যা/চট্ট-দঃ(বোয়াল) ১২৭০/৯৭ (অংশ -১)/১০২৬(২)নং স্মারকমূলে তাঁকে সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়।

অনুমোদিত অ্যাডহক কমিটিতে জেলা শিক্ষা অফিসার মনোনীত শিক্ষক প্রতিনিধি সদস্য হিসেবে রয়েছেন মোঃ রেজাউল করিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীত অভিভাবক প্রতিনিধি সদস্য হিসেবে রয়েছেন মোঃ ইসমাইল খান এবং পদাধিকারবলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

নবনির্বাচিত সভাপতি মো. মোঃ মোসলেম মিয়া বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সভাপতি মনোনীত হওয়ায় তিনি চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদ উল্লাহ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লা আল মামুন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব আজিজুল হক চেয়ারম্যান, সদস্য শওকত আলমসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com