1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. boalkhalinews@gmail.com : boalkhalisongbad :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহর বরাদ্দে চরণদ্বীপে সড়ক উন্নয়ন কাজ সম্পন্ন বোয়ালখালীতে স্বপ্নীল মুক্ত স্কাউট গ্রুপে নতুন দায়িত্ব প্রদান গোমদণ্ডী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি (HPV) টিকাদান কার্যক্রমের উদ্বোধন বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত নিবন্ধন ছাড়া বিজ্ঞাপন প্রচার করতে পারবে না গুগল-ফেসবুক-ইউটিউব অপসংস্কৃতির বিরুদ্ধে শুদ্ধ সংস্কৃতির দীপশিখা: বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী সংগীত নিকেতনে নতুন শিক্ষার্থী ভর্তি শুরু বোয়ালখালীজুড়ে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু  বোয়ালখালী পৌরসভার ২নং ওয়ার্ডে বেহাল সড়ক, মসজিদে যেতে চরম দুর্ভোগে মুসল্লিদের বিনামূল্যে আইডি ভেরিফাই করার সুযোগ আনছে মেটা, পাবেন যেভাবে

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৮৮ Time View

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বোয়ালখালী সংবাদ : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে বোয়ালখালী থানা পুলিশ।

সোমবার (২৭ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার ৪নং শাকপুরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম শাকপুরা গ্রামের অনিল সেন বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত অমিত সেনগুপ্ত একই এলাকার জয়দেব সেনগুপ্তের ছেলে। তিনি একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, নিজ বসতঘরের কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় অমিতের মরদেহ দেখতে পেয়ে স্বজনরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি প্রেমঘটিত কারণে আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com