1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. boalkhalinews@gmail.com : boalkhalisongbad :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বোয়ালখালীতে কাবাডিতে চ্যাম্পিয়ন কানুনগোপাড়া ড. বিভূতি ভূষণ উচ্চ বিদ্যালয় বোয়ালখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন শ্রমিক দল নেতা কফিল উদ্দিন চৌধুরী বোয়ালখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বোয়ালখালীতে পুলিশকে কামড় দিয়ে হাতকড়া পরা অবস্থায় পালানোর চেষ্টা, ফের গ্রেপ্তার বোয়ালখালী প্রেস ক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত বোয়ালখালীতে মাদক ব্যবসায়ী বাপ্পীর ১ বছরের কারাদণ্ড বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড বোয়ালখালীতে বেহাল সড়কে চরম দুর্ভোগ, স্থায়ী সমাধানের দাবি এলাকাবাসীর

আপন ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন: প্রধান আসামি গ্রেফতারের দাবিতে বোয়ালখালীতে মানববন্ধন

সৈয়দ মোঃ নজরুল ইসলাম, প্রতিবেদকঃ
  • Update Time : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১৪৭ Time View

আপন ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন: প্রধান আসামি গ্রেফতারের দাবিতে বোয়ালখালীতে মানববন্ধন

বোয়ালখালী সংবাদ: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়নে জায়গা-সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি জামাল উদ্দিন সুমনসহ জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে শাকপুরা চৌমুহনী এলাকায় ‘শাকপুরা সর্বস্তরের জনসাধারণ’-এর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে স্থানীয় বাসিন্দা, স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ঘোষখীল এলাকার বাসিন্দা জামাল উদ্দিন সুমন জায়গা-সংক্রান্ত বিরোধের জেরে নিজের বড় ভাই নেজাম উদ্দিনকে নির্মমভাবে হত্যা করেন। ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও মামলার প্রধান আসামি এখনও গ্রেফতার না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন।

বক্তারা বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামিসহ মামলার অন্যান্য আসামিদের গ্রেফতার করা না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

এসময় বক্তারা সরকারের প্রতি দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। নিহতের পরিবারের সদস্যরা মামলার প্রধান আসামি জামাল উদ্দিন সুমনের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়নের ঘোষখীল এলাকার আছু তালুকদার বাড়িতে জায়গা-সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই নেজাম উদ্দিন নিহত হন। এ ঘটনায় নিহতের স্ত্রী ফারিয়া তানহা মাইমা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ ঘাতকের স্ত্রী সানজিদা আক্তার পপি ও মা হালিমা খাতুনকে আটক করলেও প্রধান আসামি জামাল উদ্দিন সুমন এখনও পলাতক রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com