1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. boalkhalinews@gmail.com : boalkhalisongbad :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৩ আসামি গ্রেপ্তার বোয়ালখালীর জ্যৈষ্ঠপুরা বীণাপানি ও দেবেন পাঠাগার-মৈত্রী সংঘ পূজামণ্ডপ পরিদর্শনে নুরুন্নবী চৌধুরী বোয়ালখালীতে লায়ন রুবেল দাশের উদ্যোগে ৭০০ অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীকে বস্ত্র বিতরণ বোয়ালখালীতে ‘লাইসিয়াম’ প্রতিষ্ঠার উদ্যোগ: ইউএনও মেহেদী হাসান ফারুকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, উপহার দিলেন ২৭টি বই বোয়ালখালীর ঐতিহ্যবাহী বীণাপাণি মন্দির পরিদর্শনে মেধস মুনির আশ্রমের মহারাজ ও অতিরিক্ত পুলিশ সুপার বোয়ালখালীতে ১৮৫টি পূজামণ্ডপে ১১১ মেট্রিক টন জি.আর. চাল বিতরণ বোয়ালখালীতে ১১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার বোয়ালখালীতে ৪০০ পিস ইয়াবাসহ কক্সবাজারের এক ব্যক্তি গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় বোয়ালখালীতে মাদক ব্যবসায়ীর এক বছরের কারাদণ্ড

কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেল সাংবাদিক সৈয়দ মোহাম্মদ নজরুল ইসলামের কন্যা

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১৩৭ Time View

কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেল সাংবাদিক সৈয়দ মোহাম্মদ নজরুল ইসলামের কন্যা

বোয়ালখালী সংবাদ:
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বোয়ালখালী উপজেলার একমাত্র সরকারি উচ্চ বিদ্যালয় কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ অর্জন করেছে সাংবাদিক সৈয়দ মোহাম্মদ নজরুল ইসলামের একমাত্র কন্যা সৈয়দা ফারিহা ইসলাম জুঁই।

কন্যার এই সাফল্যে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন তার পিতা সাংবাদিক সৈয়দ মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি বোয়ালখালী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও বোয়ালখালী সংবাদ পত্রিকার সম্পাদক। এছাড়াও তিনি ডেইলি মর্নিং গ্লোরি-এর চট্টগ্রাম প্রতিনিধি, জাতীয় দৈনিক দেশ বার্তা-এর বোয়ালখালী প্রতিনিধি এবং দৈনিক চট্টগ্রাম প্রতিদিন-এর বোয়ালখালী উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

মেয়ের এই সাফল্যের পেছনে কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের গুরুত্বপূর্ণ অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন সৈয়দ মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি বিদ্যালয়ের সকল শিক্ষক ও সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, সন্তানের এই অর্জন তাদের পরিবারের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। ভবিষ্যতেও যেন তার মেয়ে লেখাপড়ায় আরও ভালো ফলাফল অর্জন করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে পারে, সেজন্য তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।

সৈয়দা ফারিহা ইসলাম জুঁইয়ের পিতা সৈয়দ মোহাম্মদ নজরুল ইসলাম ও মাতা চেমন আরা তাদের মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও জীবনের সর্বাঙ্গীণ সফলতার জন্য সকলের কাছে আন্তরিক দোয়া কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com