
বোয়ালখালী সংবাদ: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে তাঁর রুহের মাগফেরাত কামনায় বোয়ালখালীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বাদে আছর বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আজিজুল হক চেয়ারম্যান, জেলা বিএনপির সদস্য মো. শওকত আলম, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী, শহীদুল্লাহ চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগর, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হাজি আবু আকতারসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ মাওলানা আবদুল কাদের।

মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মোনাজাতে আল্লাহ তায়ালার কাছে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য দোয়া করা হয়। আমিন।

Leave a Reply