1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. boalkhalinews@gmail.com : boalkhalisongbad :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৩ আসামি গ্রেপ্তার বোয়ালখালীর জ্যৈষ্ঠপুরা বীণাপানি ও দেবেন পাঠাগার-মৈত্রী সংঘ পূজামণ্ডপ পরিদর্শনে নুরুন্নবী চৌধুরী বোয়ালখালীতে লায়ন রুবেল দাশের উদ্যোগে ৭০০ অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীকে বস্ত্র বিতরণ বোয়ালখালীতে ‘লাইসিয়াম’ প্রতিষ্ঠার উদ্যোগ: ইউএনও মেহেদী হাসান ফারুকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, উপহার দিলেন ২৭টি বই বোয়ালখালীর ঐতিহ্যবাহী বীণাপাণি মন্দির পরিদর্শনে মেধস মুনির আশ্রমের মহারাজ ও অতিরিক্ত পুলিশ সুপার বোয়ালখালীতে ১৮৫টি পূজামণ্ডপে ১১১ মেট্রিক টন জি.আর. চাল বিতরণ বোয়ালখালীতে ১১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার বোয়ালখালীতে ৪০০ পিস ইয়াবাসহ কক্সবাজারের এক ব্যক্তি গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় বোয়ালখালীতে মাদক ব্যবসায়ীর এক বছরের কারাদণ্ড

নানার বাড়িতে পুকুরে ডুবে প্রাণ গেল পঞ্চম শ্রেণির ছাত্র তাহানের

বোয়ালখালী প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯৬ Time View

নানার বাড়িতে পুকুরে ডুবে প্রাণ গেল পঞ্চম শ্রেণির ছাত্র তাহানের

বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মো. তাহান (১২) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার জৈষ্টপুরা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত তাহান পূর্ব জৈষ্টপুরা গুচ্ছগ্রামের ৮ নম্বর ওয়ার্ডের মকবুল সওদাগর বাড়ির বাসিন্দা। তার বাবা মমতাজ বর্তমানে ওমানে প্রবাসী। পরিবারের মেঝ ছেলে তাহান জৈষ্টপুরা ফতেয়ারখীল এবতেদায়ী মাদরাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার সকালে তাহান নানার বাড়িতে বেড়াতে যায়। দুপুরের দিকে বাড়ির পাশের পুকুরে পানিতে নামার সময় অসাবধানতাবশত সে ডুবে যায়। বিষয়টি টের পেয়ে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক কান্তা অধিকারী পরীক্ষা-নিরীক্ষা শেষে তাহানকে মৃত ঘোষণা করেন।

তাহানের অকাল মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com