
বোয়ালখালী সংবাদ:
গাউসুল আযম শাহসূফী মাওলানা সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারি (ক.)-এর দ্বিশত বেলাদতবার্ষিকী উপলক্ষে ‘জিয়ারতে খোলাফায়ে গাউসুল আযম মাইজভান্ডারি (ক.) কাফেলা’ চট্টগ্রামের বোয়ালখালীর ঐতিহ্যবাহী চরণদ্বীপ দরবার শরীফে শুভাগমন করেছে।
শনিবার (২৪ অক্টোবর) কাফেলার সদস্যরা দরবার শরীফে পৌঁছালে তাঁদের উষ্ণ অভ্যর্থনা ও লাল গোলাপ শুভেচ্ছা জানানো হয়।
এ সময় মেহমান হিসেবে তাশরিফ আনেন আওলাদে রাসূল (দ.), আওলাদে গাউসুল আযম মাইজভান্ডারি (ক.) এবং সাজ্জাদানশীন-এ দরবারে গাউসুল আযম মাইজভান্ডারি শাহজাদা সৈয়দ হোসাইন রাইফ নুরুল ইসলাম রুবাব মাইজভান্ডারি (ম.) ও শাহজাদা ডা. সৈয়দ হোসাইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভান্ডারি (ম.)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরণদ্বীপ দরবার শরীফের সাজ্জাদানশীন আলহাজ্ব শাহসূফী শেখ আবু মুহাম্মদ শহীদুল্লাহ ফারুকী (ম.)।
এতে আরও উপস্থিত ছিলেন চরণদ্বীপ দরবার শরীফের আওলাদ শাহজাদা শেখ আবু মুহাম্মদ দিদারুল হক ফারুকী, শাহজাদা মাওলানা শেখ আবু মুহাম্মদ সাইফুল্লাহ ফারুকী, শাহজাদা শেখ মুহাম্মদ ফারুক মিয়া ফারুকী ও শাহজাদা মুহাম্মদ নুরুল হুদা ফারুকী (আকিব)।
শাহজাদা মুহাম্মদ সানাউল্লাহ ফারুকীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতগাছিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন নুরুল আতাহার বিল্লাহ কানুন সুলতানপুরী, ফরহাদাবাদ দরবার শরীফের সাজ্জাদানশীন মোহাম্মদ হোসাইন ফরহাদাবাদী, হাওলা দরবার শরীফের আওলাদ মঈনুল কুদ্দুস আকবরী, শাহজাদা মুহাম্মদ মনসুর উল্লাহ সুলতানপুরী, ডা. মেজবাহ উদ্দিন শওকতসহ বিভিন্ন দরবার শরীফের আওলাদ, প্রতিনিধি ও আশেকানবৃন্দ।
গাউসুল আযম মাইজভান্ডারি (ক.)-এর দ্বিশত বেলাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ জিয়ারত কার্যক্রমে বিভিন্ন দরবারের প্রতিনিধিদের অংশগ্রহণ আধ্যাত্মিক ঐতিহ্য ও পারস্পরিক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করেছে।

বোয়ালখালী সংবাদ
Leave a Reply