1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. boalkhalinews@gmail.com : boalkhalisongbad :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে বিষধর সাপের দংশনে রোগীকে এন্টিভেনম দিয়ে বাঁচানোর চেষ্টা, সুস্থ হয়ে চমেকে চিকিৎসাধীন বোয়ালখালীতে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১তম জন্মতিথি শুভ জন্মাষ্টমী বোয়ালখালীতে শ্রাবণ মেলার উদ্বোধন বোয়ালখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বোয়ালখালীতে কাবাডিতে চ্যাম্পিয়ন কানুনগোপাড়া ড. বিভূতি ভূষণ উচ্চ বিদ্যালয় বোয়ালখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন শ্রমিক দল নেতা কফিল উদ্দিন চৌধুরী বোয়ালখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বোয়ালখালীতে পুলিশকে কামড় দিয়ে হাতকড়া পরা অবস্থায় পালানোর চেষ্টা, ফের গ্রেপ্তার

বোয়ালখালীতে ৬০ লিটার চোলাই মদসহ কারবারি আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৮৮ Time View

বোয়ালখালীতে ৬০ লিটার চোলাই মদসহ কারবারি আটক
সামনের দরজায় তালা, পেছনের দরজা দিয়ে চলত মদের রমরমা ব্যবসা

বোয়ালখালী সংবাদ: চট্টগ্রামের বোয়ালখালীতে অভিনব কৌশলে পরিচালিত চোলাই মদের ব্যবসার আস্তানায় অভিযান চালিয়ে ৬০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় মো. মহসিন (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) দিবাগত রাতে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফটিক চাঁদ বাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার মহসিন মৃত মফজল আহমদের ছেলে।

পুলিশ জানায়, আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে ঘরের সামনের দরজায় তালা লাগিয়ে রাখা হতো। অথচ ঘরের পেছনের দরজা দিয়ে সীমান্ত প্রাচীরের ওপর দিয়ে ক্রেতাদের কাছে প্লাস্টিকের পলিথিনে ভরে চোলাই মদ সরবরাহ করা হতো।

অভিযান পরিচালনাকারী বোয়ালখালী থানার উপপরিদর্শক (এসআই) নিংওয়াই মারমা জানান, বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় ছিল না যে ঘরের ভেতরে কেউ রয়েছে। সামনের দরজায় তালা থাকলেও ভেতরে অবস্থান করে মহসিন মদের ব্যবসা চালিয়ে যাচ্ছিল। ঘরটির পেছনে থাকা সীমান্ত প্রাচীর ব্যবহার করে ক্রেতাদের কাছে মদ পৌঁছে দেওয়া হতো।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, অভিযানে ৬০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর গ্রেপ্তার মহসিনকে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com